লগইন
ফুটবলে খুলনার হয়ে বরিশাল বিভাগকে হারিয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রিরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ অক্টোবর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ফুটবলে খুলনার হয়ে বরিশাল বিভাগকে হারিয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রিরা


৫০তম জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগীতায় ফুলবলে খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে বরিশাল বিভাগকে হারিয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রিরা। ২৫ সেপ্টেম্বর খুলনা বিভাগের হয়ে বরিশাল বিভাগকে হারিয়ে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা জয়লাভ করে।

খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হয় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। এরপর খুলনা বিভাগের হয়ে আলমডাঙ্গার ছাত্রলীরা বরিশাল বিভাগকে ১- গোলে হারিয়ে রীতিমত সবাইকে তাক লাগিয়ে দেয়।

উপ-অঞ্চলের চ্যাম্পিয়ন দলগুলো ৪টি অঞ্চলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পদ্মা, গোলাপ, চাঁপা ও বকুল -এ ৪টি অঞ্চলের বিজয়ী দলগুলোর মধ্যে ২৭ সেপ্টেম্বর সিলেট শহরের বিভিন্ন ভেন্যুতে প্রতিযোগিতা শুরু হয়। ফুটবলে বরিশাল বিভাগকে হারিয়ে উপ-অঞ্চল গোলাপ (খুলনা ও বরিশাল) বিভাগের প্রতিনিধিত্ব করে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।

সিলেটে ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া ফুটবল খেলায় দূর্ভাগ্যজনকভাবে হেরে বিদায় নিতে হয় আলমডাঙ্গার মেয়েদের।


খুলনা বিভাগীয় ও উপ-অঞ্চলের ফুটবল খেলার বিজয়ী ট্রফি নিয়ে গতকাল দুপুরে খেলতে যাওয়া ছাত্রীরা আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ে পৌঁছলে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীরা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। বিদ্যালয় জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। অভিনন্দনে অভিনন্দনে ভাসতে থাকেন ছাত্রীরা।


ফুটবলের কোচ হিসেবে দায়িত্ব পালনকারী সোহাগ জানান, আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি একটু ভাল করে খেলাধুলায় মনোনিবেশ করাতে পারলে এর চেয়েও বড় কিছু অর্জন করা সম্ভব।


আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন, এটা আমাদের স্কুলের মেয়েদের খুব বড় একটা অর্জন। একে একে জয় পেয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে আমাদের মেয়েরা। খুলনার হয়ে বরিশাল বিভাগকেও হারিয়েছে। আমরা আলমডাঙ্গা বাসি আনন্দিত। এখন থেকে ছাত্রীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আরো বেশি করে মনোনিবেশ করানো হবে।

পুরুষদের ফুটবলের জীর্ণ দশায় এলাকায় নারী ফুটবলারদের এহেন সাফল্যে উৎফুল্ল এলাকাবাসী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

১ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

১ ঘন্টা আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

২ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৪ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৭ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।