লগইন
দ্বাদশ সংসদ নির্বাচনে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান খোকনের নির্বাচনী গণসংযোগ ও পথসভা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ আগস্ট, ২০২৩ | ০৬:০০ বিকাল ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

দ্বাদশ সংসদ নির্বাচনে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান খোকনের নির্বাচনী গণসংযোগ ও পথসভা

কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামসুল আবেদীন খোকন দিনভর নির্বাচনী গণসংযোগ করেছেন। আগামি দ্বাদশ সংসদ নির্বাচনে নিজেকে আওয়ামীলীগের প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে তিনি সাধারন মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেন। তাদের খোজ খবর নেন।


তিনি ১৭ আগস্ট বৃহস্পতিবার কুমারী বাজার, হারদী বাজার, হাটবোয়ালিয়া মিলবাজার, হাটবোয়ালিয়া বাজার, ভাংবাড়িয়া ঈদগা বাজার, আসমানখালী বাজার, গাংনী মোড়, চিৎলা বাজারে গণসংযোগ শেষে ভালাইপুর মোড়ে পথসভা করেন।


এসময় শেখ সামসুল আবেদীন খোকন বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরল সভাবে কাজ করে যাচ্ছেন। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। এরজন্য কোন ভেদাভেদ না রেখে দলের প্রত্যেক নেতাকর্মিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আপনাদের এলাকার সন্তান। আমি জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালিন এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল কলেজের অনেক উন্নয়নমূলক কাজ করেছি। দ্বাদশ সংসদ সদস্য নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে আপনাদের সেবা করার সুযোগ চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি হিসেবে সবার কাছে অনুরোধ জানিয়ে গেলাম আওয়মীলীগকে ক্ষমতায় আনতে আবারও নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশ নিন।


গণসংযোগে প্রায় শতাধিক মোটর সাইকেল একটি শোডাউন নিয়ে কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামসুল আবেদীন খোকনের গাড়ি বহরে যোগ দেন নেতাকর্মিরা।


এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল হোসাইন দিপক, আলমডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হোসেন বাবু, গার্মেন্টস মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান রুবেল, হারদী ইউপি সদস্য শেখ শাহানুর টিপু, সাবেক ছাত্রলীগ নেতা কাজী চন্দন, যুবলীগ নেতা মীর তৌফিক, শেখ রবেল, শেখ রবিন, রমজান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা নিপ্পন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতা সাহারিয়ার তপু, মিয়াদ, সাকিব, আশিক, তামিম, আরিয়ান সাকিব, সজিব, নাফিজ, মামুন, টগর, রাসেল প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

১ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

১ ঘন্টা আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

২ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৪ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৭ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।