লগইন
দুবাই গিয়ে খুন হওয়া আলমডাঙ্গা কুমারীর কাজলী খাতুনের লাশ নিজ গ্রামে দাফন সম্পন্ন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ এপ্রিল, ২০২৪ | ০৬:০০ বিকাল ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

দুবাই গিয়ে খুন হওয়া আলমডাঙ্গা কুমারীর কাজলী খাতুনের লাশ নিজ গ্রামে দাফন সম্পন্ন


উল্লেখ্য, গত ১৯ এপ্রিল শুক্রবার সকালে দুবাই কোম্পানির সুপার ভাইজারের সাথে বাড়িতে বেতনের টাকা পাঠানো কথাকাটাকাটি হয়। এসময় সুপারভাইজার লুকমান ওরফে সাইকো মদের বোতল দিয়ে মাথা আঘাত করলে কাজলী মারা যায়। মারা যাওয়ার পর বাড়িতে মোবাইল করে কোম্পানিতে চাকুরীরত ঢাকার মেয়ে জানায় কাজলীকে মেরে ফেলেছে।


সুপারভাইজারের হাতে নিহত কাজলী খাতুন(২৫) আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কুমারী গ্রামের তছের আলীর মেয়ে। তিন বোন ও এক ভাইয়ের মেজো কাজলী। কাজলীর মরার সংবাদ পাওয়ার পরিবারের নেমে আসে শোকের ছায়া। কাজলীর মা ও বাবা মেয়ের শোকে পাগল প্রায়। কান্না করতে করতে মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছে মা ও বড় বোন।


জানাগেছে, কাজলীর পিতা ব্যাটারি চালিত পাখিভ্যান চালক। কাজলীরা চার ভাইবোন। পিতার অভাব অনাটনের সংসারের হাল ধরতে ছোট বোনকে সাথে নিয়ে ঢাকায় গার্মেন্টসে চাকুরী করতে যায়। কয়েক বছর কাজ করার পর হঠাৎ কোন এক মাধ্যমে দুবাই চলে যায় কাজলী। প্রায় সাড়ে তিন মাস পর বাড়িতে মোবাইল করে কাজলী জানায় আমি দুবাই চলে এসেছি। এখানে ভাল কাজ পেয়েছি। বেতনও ভাল দিচ্ছে। ছোট বোন ঢাকায় গার্মেন্টসে চাকুরী করে। বড় বোন ও ছোট ভাই বাড়িতে মা বাবার সাথে থাকে। দুবাই থেকে ৬ মাস পর পরিবারের সাথে ঈদ করতে গত ৬ রমজান বাড়িতে আসে কাজলী। ঈদের আগে কোম্পানি থেকে ফোন করলে কাজলী ২৬ রমজান আবার দুবাই চলে যায়।


৬ মাস পর দুবাই থেকে ঈদ করার জন্য বাড়িতে আসে কাজলী। কিন্তু পরিবারের সাথে ঈদ না করেই আবার দুবাই চলে যেতে হয়। এমাসে বাড়িতে টাকা পাঠানোর কথা। কাজলী খাতুন সুপারভাইজারের নিকট বেতনের অনেক টাকা পাবে। সুপারভাইজারের সাথে টাকা নিয়ে ঝামেলা হওয়ায় তাকে মেরে ফেলেছে। সুপারভাইজার লোকমান হোসেন ওরফে সাইকোর বাড়ি বাংলাদেশে। সুপারভাইজারের শ^শুর বাড়ি টাঙ্গাইল। তার বাড়ির কোন জেলা তা জানা যায়নি। তিনি আরও বলেন, তার মেয়ে কাজলী খাতুনকে যে সুপারভাইজার মেরে ফেলে তার বিচার চাই।


এবিষয়ে কুমারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু বলেন, কাজলী খাতুনকে দুবাই তার কোম্পানির সুপারভাইজার মেরে ফেলেছে। সংবাদ পাওয়ার তার লাশ দেশে নিয়ে আসার জন্য দ্রæত সকল প্রকার আবেদন সম্পন্ন করা হয়। যার কারণে মাত্র ১১ দিনেই লাশ দেশে নিয়ে আসা হয়েছে। লাশ বাড়িতে নিয়ে আসার পর রাতেই জানাযার নামাজ শেষে গ্রামের কবস্থানে দাফন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫১ মিনিট আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫২ মিনিট আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

২ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

২ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

মুজিবনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জিয়াউর রহমানকে ‘জিয়া সাহেব’ বলায় বিতর্কের সৃষ্টি

৩ ঘন্টা আগে
মুজিবনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জিয়াউর রহমানকে ‘জিয়া সাহেব’ বলায় বিতর্কের সৃষ্টি

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৩ ঘন্টা আগে
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।