লগইন
তদন্ত করতে গিয়ে কর্মকর্তা জানতে পারলেন নিজেই তিনি অভিযুক্ত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ মার্চ, ২০২৩ | ০৬:০০ বিকাল ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

তদন্ত করতে গিয়ে কর্মকর্তা জানতে পারলেন নিজেই তিনি অভিযুক্ত

চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা আলমডাঙ্গা উপজেলা শহরের পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যান বরখাস্ত হওয়া এক শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করতে। ওই বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক (বর্তমানে বরখাস্ত) আনিসুজ্জামানের ছুটি বহির্ভূত বিদ্যালয়ে অনুপস্থিতির বিষয়ে তদন্ত করতে যান তিনি।


গত ২৮ মার্চ বেলা ১১ টায় তিনি বিদ্যালয়ের অফিসকক্ষে উপস্থিত হলে জানতে পারেন অভিযুক্ত ইতোমধ্যে বাদী হয়ে আদালতে পালটা যে মামলা করেছেন, সে মামলায় স্বয়ং অভিযুক্ত তিনি নিজেও নিজে অভিযুক্ত হয়ে তিনি ( জেলা শিক্ষা অফিসার) বাদীর বিরুদ্ধে তদন্ত করতে পারেন না। ফলে তদন্ত না করেই ফিরে গেছেন।


জানা যায়, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন বরখাস্ত হওয়া আনিসুজ্জামান। বর্তমান প্রধান শিক্ষক মনিরুজ্জামান তৎকালীন কমিটি কর্তৃক বরখাস্ত হলে আনিসুজ্জামান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। প্রায় দীর্ঘ ৩ বছর মামলায় লড়ে স্বপদে বহালের নির্দেশনা পান মনিরুজ্জামান। কিন্তু তাকে তারপরও দীর্ঘ প্রায় আড়াই বছর স্বপদে বহাল হতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে তৎকালীন ম্যানেজিং কমিটি ও তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামানের রিরুদ্ধে।


পরে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে মনিরুজ্জামান পুণরায় প্রধান শিক্ষকের দায়িত্বভার ফিরে পান। মনিরুজ্জামান পুণরায় প্রধান শিক্ষকের পদে বহাল হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান কোণঠাসা হয়ে পড়েন।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তদন্ত প্রতিবেদনসুত্রে জানা যায়, ছুটি মঞ্জুর না হলেও সুইডেনে অবস্থান করছিলেন তিনি । ২০২০ সালের ২৬ জুলাই বিদেশে পড়তে যাওয়ার জন্য দু বছরের ছুটির আবেদন করেন আনিসুজ্জামান। কিন্তু বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের চাকরীবিধি মোতাবেক স্ববেতনে দু বছর ছুটি দেওয়ার ক্ষমতা ম্যানেজিং কমিটির না থাকা ও বিদেশের যে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার জন্য আবেদন করেছিলেন তার সম্মতিপত্রসহ প্রয়োজনীয় তথ্য সন্নিবেশিত হয়নি উল্লেখ করে ছুটি মঞ্জুর করা হয়নি। ছুটি মঞ্জুর না হলেও আনিসুজ্জামান বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এক পর্যায়ে ২০২১ সালের ২৩ মার্চ সাময়িক বরখাস্ত করা হয় আনিসুজ্জামানকে। এবং স্থায়ীভাবে বরখাস্তের আবেদন জানানো হয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরাবর। এ বিষয়ে তদন্তের জন্য শিক্ষাবোর্ড ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠণ করেন।


ওই তদন্ত কমিটির আহ্বায়ক জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের টিম গত ২৮ মার্চ আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপস্থিত হন। সে সময় তিনি জানতে পারেন যে, গত ৬ মার্চ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের মহাপরিচালক ও তিনিসহ ( জেলা শিক্ষা অফিসার) ১৬ জনকে অভিযুক্ত করে আনিসুজ্জামান পাল্টা আরেকটি মামলা দায়ের করেছেন আদালতে। সে মামলায় অভিযুক্ত স্বয়ং তদন্ত কমিটির আহ্বায়ক অভিযুক্ত। এ তথ্য জানতে পেরে তদন্ত না করেই ফিরে যান তিনি।


এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান জানান, আমি যেহেতু নিজে অভিযুক্ত, সে কারণে তদন্ত করিনি। কোর্ট অব কনটেম্পট এড়াতে তদন্ত করা হয়নি।


প্রধান শিক্ষক মনিরুজ্জামান জানান, ছুটি বহির্ভূত বিদেশে দীর্ঘদিন অবস্থান হেতু বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য আনিসুজ্জামানকে বিধি অনুসরণ করে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তের পূর্বে এ বিষয়ে একাধিক তদন্ত টিমের সুপারিশক্রমে তা করা হয়েছে। এমনকি আনিসুজ্জামানকে বিদ্যালয়ে উপস্থিত হতে জনপ্রিয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

২৬ মিনিট আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

২৭ মিনিট আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

১ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৩ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৩ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৬ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।