লগইন
ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ ) আহসান হাবীব শাহীনের লাশ আলমডাঙ্গা দাফন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ ) আহসান হাবীব শাহীনের লাশ আলমডাঙ্গা দাফন

ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ ) আহসান হাবীব শাহীন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৬ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


ম্যাজিস্ট্রেট আহসান হাবীব শাহীন আলমডাঙ্গার বাবুপাড়ার আব্দুর রশিদের ছেলে। মাত্র ৪০ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। বড়ভাই ফজলুল হক শামীম আলমডাঙ্গার এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক। ছোট ভাই দেশের একটি নামীদামি কোম্পানির সিনিয়র অফিসার। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছোট্ট দুটি শিশু পুত্র, বাবা-মা, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ম্যাজিস্ট্রেট আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।


পৃথক শোক বার্তায় আইনমন্ত্রী ও সচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জানা গেছে, মরহুম আহসান হাবীব শাহীন স্যালিভারি গ্রান্ড ক্যান্সারে ভুগছিলেন। তিনি সর্বশেষ ২২ আগস্ট স্ট্রোকজনিত কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন।


বিচারক আহসান হাবীব বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪র্থ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি ২০১০ সালের ১৭ জানুয়ারি রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে সহকারী জজ হিসেবে যোগদান করেন। এরপর তিনি ময়মনসিংহে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যশোরে জেলা লিগ্যাল এইড অফিসার এবং সর্বশেষ ঢাকায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (পল্লী বিদ্যুৎ) হিসেবে কর্মরত ছিলেন।


আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদালয়ের এলএলবি (অনার্স) ২০০০-০১ সেশনস (২৪ ব্যাচ)-এর শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে আহসান হাবীব শাহীন ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নেন। শাহীনের শরীরে ভয়াবহ ক্যান্সারের অস্তিত্ব প্রথমে সেখানেই ধরা পড়ে। চেন্নাই থেকে চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হলে দেশে ফিরে আবার বিচারিক কাজে যোগ দেন। এরপর চিকিৎসা নিতে তিনি সিঙ্গাপুরেও যান।

সেখান থেকে ফিরে এসে আবারও বিচারিক কাজে যোগ দেন। এরমধ্যে গত ২২ আগস্ট তিনি হঠাৎ স্ট্রোক করলে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।


ম্যাজিস্ট্রেট শাহীনের মৃত্যু খবর আলমডাঙ্গায় পৌছালে শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে। শহরের বাবুপাড়ার পরিবারে শোকের মাতম ওঠে। বন্ধু, শুভাকাঙ্কী, আত্মীয় পরিজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোকবার্তা জানিয়ে পোস্ট দিতে থাকেন। শুভাকাঙ্ক্ষীরা তার শোকাহত বাবা-মাকে শান্তনা দিতে বাবুপাড়ার বাড়িতে ছুটে যান। রবিবার সকাল ১০ টায় আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে জানাজা শেষে শাহীনের লাশ দাফন করা হ‌য়ে‌ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

১ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

১ ঘন্টা আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

২ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৪ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৭ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।