লগইন
ট্যাক্সের হিসাব চাওয়ায় অফিস করেন না হরিণাকুন্ডু তাহেরহুদা ইউপি চেয়ারম্যন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ৯৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ট্যাক্সের হিসাব চাওয়ায় অফিস করেন না হরিণাকুন্ডু তাহেরহুদা ইউপি চেয়ারম্যন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মুঞ্জুরুল আলম মনজেরের বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ উঠেছে। এছাড়া টিআর, কাবিখা ও এলজিএসপি প্রকল্পের টাকা ইউপি সদস্যদের না জানিয়ে ইচ্ছামতো ব্যায় করছেন বলে কয়েকজন ইউপি সদস্য অভিযোগ করেন। এ ক্ষেত্রে কোন মাসিক মিটিং করা হয় না বলে ৯ নং ওয়ার্ডের মেম্বর আনিছুর রহমান ও ৫ নং ওয়ার্ডের মেম্বর সাব্বির হোসেন গনমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন।

এদিকে অফিস না করার কারণে নাগরিক সনদ, ট্যাক্স প্রদান, জন্ম ও মৃত্যু সনদ না পেয়ে মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার নারায়নকান্দি ও ভবানীপুরসহ বিভিন্ন গ্রাম থেকে আসা কাজি মিজানুর রহমান, আতিয়ার রহমান মুন্সি, বাচ্চু মোল্লা, আহম্মদ আলী, খোকন ও উজির আলিসহ অনেকে প্রয়োজনীয় কাজ না করেই ফিরে গেছেন। চেয়ারম্যান মুঞ্জুরুল আলম মনজের ও সচিব আসাদুজ্জামান লিটন বৃহস্পতিবার অফিস করেন নি। তবে তারা অভিযোগ খন্ডন করে জেনেছেন সরকারী কাজে ব্যাস্ত থাকায় বৃহস্পতিবার পরিষদের যান নি। ইউপি সদস্য ওহিদুল ইসলাম অভিযোগ করেন, তাহেরহুদা ইউনিয়ন পরিষদে মাসিক কোন মিটিং করা হয় না।

টিআর, কাবিখা ও এলজিএসপির কাজ নিজের খেয়াল খুশি মতো করে টাকা আত্মসাৎ করেন। ২২ লাখ টাকার এলজিএসপি কাজে কোন গ্রাম কমিটি গঠন করা হয়নি। জাল কাগজপত্র তৈরী করে চেয়ারম্যান টাকা তুলে নিচ্ছেন। ইউপি সদস্য সাব্বির হোসেন অভিযোগ করেন, গত ৫ বছর ধরে ট্যাক্স তুলে চেয়ারম্যান পকেটস্থ করছেন। আমরা হিসাব চাওয়ায় বৃহস্পতিবার তিনি অফিসে আসেন নি। কোন খাতে এই টাকা ব্যায় হয়েছে তাও তিনি বলেন না। গায়ের জোরে পরিষদ চালাচ্ছেন। ইউপি সদস্য আনিছুর রহমান অভিযোগ করেন, তাদের প্রতিমাসের বেতন ট্যাক্সের টাকা তুলে দেওয়ার কথা কিন্তু চেয়ারম্যান তা দেন না। ২০২০ সালে ১১ মাসের বেতন বাকী রয়েছে। ট্যাক্সের টাকা তুলে খেয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি সচিব আসাদুজ্জামান লিটন বলেন, এলজিএসপির টাকা তুলে কাজ না করেই ভাগ করে দিতে চান মেম্বররা। তাদের কথায় রাজি না হওয়ায় বিভিন্ন অপবাদ দিচ্ছে। মেম্বররা হরিণাকুন্ডু ইউএনও ম্যাডামের কাছেও মৌখিত অভিযোগ করেছেন বলে সচিব স্বীকার করেন।

এ বিষয়ে চেয়ারম্যান মুঞ্জুরুল আলম মনজের বলেন, মেম্বরদের অভিযোগ সব ফালতু। আমি সব সময় অফিস করি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু ম্যারাথনে অংশ গ্রহন করায় পরিষদে যেতে পারিনি। তিনি বলেন, এলজিএসপি, টিআর ও কাবিখার প্রকল্প সঠিক ভাবে করা হচ্ছে। মেম্বর সাব্বির ও আনিছুর কাজ না করেই টাকার ভাগ চাচ্ছে। এতে আমি রাজি না হওয়ায় কতিপয় মেম্বর আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ করছে। ইতিপুর্বে আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষন মামলা করেও যখন তারা বিপদে ফেলতে পারেনি, এখক নতুন করে ষড়যন্ত্রের ছক কষছে, বলেন চেয়ারম্যান মনজের। চেয়ারম্যান পাল্টা অভিযোগ করে বলেন, ওহিদুল নামে ২ নং ওয়ার্ডের এক মেম্বর আসন্ন ইউপি নির্বাচনে তাহেরহুদা ইউনিয়ন পরিষদের নির্বাচন করবেন। তার ইন্ধনে এ সব করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।