লগইন
ঝিনাইদহ ৬ উপজেলায় ৫ বছরে আত্মহননের পথ বেছে নিয়েছে ২ হাজার ৪১ জন নারী-পুরুষ!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৯৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহ ৬ উপজেলায় ৫ বছরে আত্মহননের পথ বেছে নিয়েছে ২ হাজার ৪১ জন নারী-পুরুষ!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ জেলা জুড়েই একের পর এক ছোটখাট ঘটনা দিয়েই আত্মহত্যার ধারাবাহীকতা বয়ে আসছে। জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে, ২০১৬ সাল থেকে চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত ৫ বছরে ঝিনাইদহ ৬ উপজেলায় পারিবারিক কলহ, প্রেমে ব্যার্থতাসহ নানা কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ২ হাজার ৪১ জন নারী-পুরুষ। ২০১৬ সালে জেলায় মোট আত্মহত্যা করে ৩৮৮ জন।

এর মধ্যে নারী ২১৯ জন ও পুরুষ ১৬৯ জন, ২০১৭ সালে আত্মহত্যার সংখ্যা বেড়ে দাড়ায় ৪২৪ জনে। এদের মধ্যে নারী ২৩৭ জন ও পুরুষ ১৮৭ জন। ২০১৮ সালের পর থেকে জেলায় কমতে থাকে আত্মহননের সংখ্যা। সে বছর আত্মহত্যা করে ৩৯৬ জন। এদের মধ্যে নারী ২২০ জন ও পুরুষ ১৭৬ জন। ২০১৯ সালে আত্মহত্যা করে ৩০৬ জন। যার মধ্যে নারী ছিল ১৭১ জন ও পুরুষ ছিল ১৩৫ জন। ২০২০ সালে জেলায় মোট আত্মহত্যার সংখ্যা ছিল ৩২০ জন। যার মধ্যে নারী ছিল ১৬৯ জন ও পুরুষ ছিল ১৫১ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আত্মহত্যার সংখ্যা ২০৬ জন। যার মধ্যে নারী ১০৮ জন ও পুরুষ রয়েছে ৯৮ জন। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পুরুষদের আত্মহত্যার হার ৪৩ থেকে ৪৪ ভাগ থাকলেও বর্তমানে তা বেড়ে দাড়িয়েছে ৪৭ ভাগের বেশি। এদিকে জেলায় দেখা দিয়েছে একসাথে বা একরশিতে আত্মহত্যার প্রবনতা। ১৪ আগস্ট মহেশপুর চাপাতলা গামের প্রেমিক আবু সাইদ ও সোহানা খাতুন এক রশিতে ফাশ দিয়ে আত্মহত্যা করে। ২২ আগস্ট হরিণাকুন্ডু বেলতলা গ্রামের রাহিন ইসলাম ও স্ত্রী আখি খাতুন আত্মতহ্যা করে মারা যায়। এ অঞ্চলের মানুষ কিছুটা আবেগ প্রবন। যে কারণে আত্মহত্যার হার এখানে বেশি।

এ জেলার মানুষ কখনও আইলা দেখেনি, কখনও দেখেনি রাতের আঁধারে নিজেদের ঘর-বাড়ি নদীতে বিলিন হতে। কিন্তু এ এলাকার মানুষ প্রাকৃতিক কোন দুর্যোগের সম্মুখীন হয়নি। তারা একটু বেশিই আবেগ প্রবন। আত্মহত্যার প্রধান কারণ গুলোর মধ্যে এটাও অন্যতম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩৯ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪০ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।