লগইন
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখহাসিনার ৭৫তম জন্মদিনে বিভিন্ন কর্মসূচি পালন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৮২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখহাসিনার ৭৫তম জন্মদিনে বিভিন্ন কর্মসূচি পালন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৫দিন জন্মদিন উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে ঝিনাইদহে। এ উপলক্ষ্যে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রতœাগর্ভা কর্মজীবী মায়েদের "মা সম্মাননা স্মারক" প্রদান করা হয়। এসময় ৩০০ জন মাকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়েছে ঝিনাইদহ পৌরসভার আয়োজনে।

ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা সেলিম (আইসিটি) ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মিথিলা ইসলাম। বাদ আছর শিল্পকলা একাডেমির সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, অ্যাডঃ আজিজুর রহমান, তৈয়ব আলী জোয়ার্দার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আককাস উদ্দিন, মাসুদ আহমেদ সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ফোটন, আঃ হাকিম, ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আনিছুর রহমান খোকা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ ইসমাইল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেএম রাশীদুল আলম রশীদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকনসহ আওয়ামী লীগের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে এতিম ও দুঃস্থ শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প। স্মারক বৃক্ষ রোপণ করা হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। সকালে ঝিনাইদহ পৌরসভায় কেক কাটা হয়। এছাড়াও জেলার প্রত্যেক উপজেলায় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে। এর আগে জেলা ছাত্রলীগ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। কৃষকলীগ দলীয় কার্যালয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।