লগইন
ঝিনাইদহে টানা বৃষ্টিতে বিপাকে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৯৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে টানা বৃষ্টিতে বিপাকে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহে অসময়ের টানা বৃষ্টিতে ছন্দপতন ঘটেছে জনজীবনে। সোমবার রাতে থেমে থেমে বৃষ্টি হলেও মঙ্গলবার সকাল ৭ টার পর থেকে শুরু হয় একটানা বৃষ্টিতে। কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টিতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষগুলো। কাজ না পেয়ে অনেককে বিভিন্ন দোকানে বসে থাকতে দেখা গেছে। সেই সাথে বিপাকে পড়েছে বই-খাতা হাতে বিদ্যালয়ের উদ্দেশে রাস্তায় বের হওয়া শিক্ষার্থী ও অভিভাবকেরা। টানা বৃষ্টির কারণে শহরের কোথায় কোথায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। শহরের পায়রাচত্বরে একটি দোকানের ছাউনিতে বসে থাকা নজরুল হক নামের এক শ্রমিক বলেন, সকাল থেকে বৃষ্টি হচ্চে।

কামলা যে দেব কোন লোক আসছে না বৃষ্টি কারণে। সকাল থেকেই একেনে বসে আছি। দিন আনে দিন খাওয়া সংসার আমার। কাম না করলি তো সংসার চালানো মুশকিল। সকাল থেকে কোন কাজ পাচ্ছিনে। আজিম উদ্দিন নামের এক ভ্যানচালক বলেন, সকাল বেলা ভ্যান নিয়ে বের হইছি। বৃষ্টির জন্যি বের হতিই পারছিনে। সেই ভোর বেলা আইছি। একটা টাকা ইনকাম করতি পারিনি এখনও। কি যে করি বুঝতি পারছিনে। আদিল উদ্দিন নামের এক শ্রমিক বলেন, সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। বসে আছি দোকানে।

একটাকা যে ইনকাম করবো তার কোন উপায় নেই। দেখা যাক বৃষ্টি থামলে যদি কিছু করতি পারি। এই জন্যি বসে আছি। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী সামাদুল হক বলেন, বঙ্গপসাগরে নি¤œচাপের কারণে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সারাদিন বৃষ্টির সম্ভাবনা আছে। আশা করছি আগামীকাল বুধবার বৃষ্টির কমবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩৯ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪০ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।