লগইন
ঝিনাইদহে করোনা টিকাদান কেন্দ্র গুলোতে ধিরে ধিরে বাড়ছে ভীড়
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে করোনা টিকাদান কেন্দ্র গুলোতে ধিরে ধিরে বাড়ছে ভীড়

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের করোনা টিকাদান কেন্দ্র গুলোতে ভিড় আরও বেড়েছে। ভয়ভীতি কাটিয়ে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। টিকা গ্রহনকারীরা সকাল থেকে এসে কেন্দ্র গুলোতে ভিড় করছেন।

সোমবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেবা সহজীকরণ করতে টিকাদান কেন্দ্রতেই ফ্রি রেজিষ্ট্রেশন করা হচ্ছে। গ্রহণকারীরা ভোটার আইডি কার্ড ও একটি সচল মোবাইল নম্বর নিয়ে রেজিষ্ট্রেশন বুথে যাচ্ছেন। সেখানে স্বেচ্ছাসেবকরা তাদের টিকা রেজিষ্ট্রেশন করে কার্ড সরবরাহ করছেন। সেখান থেকে একটি চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিয়ে টিকা গ্রহণ করছেন।

টিকা গ্রহণ শেষে ৩০ মিনিট সেখানে অবস্থান করছেন তারা। শহরের আরাপপুর এলাকা থেকে সুপ্রভা রানী বলেন, আমি পরিবারের অন্যদের নিয়ে টিকা নিতে এসেছি। সবাই টিকা নিলাম। কোন সমস্যা হয়নি। সকলকে টিকা নিতে আহŸান জানান তিনি। ঝিনাইদহে কর্মরত মাগুরা সদর উপজেলার এক বাসিন্দা বলেন, হাসপাতালে এসে সহজেই টিকা নিয়েছি। কোন সমস্যা এখন পর্যন্ত হয়। সহজেই টিকার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়।

এ ব্যাপারে ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, গতকাল (রোববার) পর্যন্ত জেলায় ২১ হাজার ২’শ ৯৭ জনকে টিকা গ্রহণ করেছেন। রেজিস্ট্রেশন করেছে ২৯ হাজার ৫৬৩ জন। দিন দিন টিকা গ্রহণকারীর সংখ্যা বাড়ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

২ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৯ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১০ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১০ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।