লগইন
ঝিনাইদহে একই পরিবারে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে একই পরিবারে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ প্রার্থীরা সবাই পরস্পরের আত্মীয়। বলা যায় একই পরিবারের ৬ জন প্রার্থী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে চাচা, নিজের সন্তান, আপন ভাতিজা, শ্যালক ও পুত্রের (জামাইয়ের ভাই) লড়াই জমে উঠেছে। এই ইউনিয়নে ছোট শ্যালক আজিজুর রহমান লিটন ব্যতিত বাকী ৫ জন নৌকা প্রতিকের জন্য লড়াই করছেন এবং তারা মনোনয়ন চাইতে পারেন।

এরা হলেন গান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেতাই গ্রামের আব্দুল ওহাব, ছেলে আসাদুজ্জামান আসাদ, ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা আতিকুল হাসান মাসুম, স্ত্রীর বড় ভাই কালুহাটী গ্রামের তোফাজ্জেল হোসেন বিশ্বাস ও বর্তমান চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন মালিতা। নাসির মালিতা হচ্ছে আব্দুল ওহাবের জামাইয়ের ছোট ভাই। অন্যদিকে সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান লিটন বিশ্বাস হচ্ছে আব্দুল ওহাবের শ্যালক। তিনি স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। খোঁজ নিয়ে জানা গেছে, এরা সবাই এলাকায় গনসংযোগে নেমে পড়েছেন। তাদের গনসংযোগের ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এদিকে গান্না মুক্তিযোদ্ধা মসিউর রহমান কলেজেরে সভাপতি আসাদুজ্জামান জানান, তার পিতা সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব ও তিনি নৌকার মনোনয়ন চাইবেন। একই পরিবারের ৬ প্রার্থীর গনসংযোগ উপভোগ করছেন এলাকার মানুষ। সেই হিসেবে আত্মীয়তার বন্ধন ধরলে গান্না ইউনিয়নে আসন্ন নির্বাচনে ৬ জন প্রার্থী গনসংযোগ চালাচ্ছেন। একই পরিবারের ৬ প্রার্থীর নির্বাচনের খবরে এলালাকায় মুখরোচক আলোচনা শুরু হয়েছে।

ভোটারদের মধ্যে উৎসুক ভাব পরিলক্ষিত হচ্ছে। তবে যোগ্যতার বিচারে বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দীন ও সাবেক ছাত্রলীগ নেতা মাসুম মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন। ভোটারদের মতে নৌকার প্রার্থী যেই হোক মুলত লড়াই হবে বিএনপির প্রার্থীর সঙ্গে। সে হিসেবে স্বতন্ত্র হিসেবে সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান লিটন দাড়িয়ে থাকলে ত্রীমুখি লড়াই হতে পারে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।