লগইন
ঝিনাইদহের শৈলকুপায় স্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য আওয়ামী লীগ নেতার জমি দান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ১০২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় স্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য আওয়ামী লীগ নেতার জমি দান


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় স্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য দানকৃত জমি রেজিষ্ট্রি সম্পন্ন হয়েছে। স্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য ৩৩ শতাংশ জমি দান করেন দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিএ রাজু। দানকৃত জমি মঙ্গলবার শৈলকুপা সাব রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রি কাজ সম্পন্ন হয়।

জমি রেজিষ্ট্রিকালে জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন হোসেন। তাদের উপস্থিতিতে টিএ রাজু দানকৃত জমির দলিলে স্বাক্ষর করেন। জানা যায়, উপজেলার ভাটই অস্থায়ী পুলিশ ক্যাম্পে নিজস্ব জায়গা না থাকায় অপসারনের জন্য তৎকালীন পুলিশ সুপার হাসানুজ্জামানের সভাপতিত্বে ইতিপূর্বে দুধসর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অস্থায়ী পুলিশ ক্যাম্প অপসারন না করে স্থায়ী করার দাবী জানান আলোচনা সভায় উপস্থিত সকলে। কিন্তু স্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য প্রয়োজন ৩৩ শতাংশ জমি। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় শ্রেষ্ঠ যুবকের পদকপ্রাপ্ত টিএ রাজু জমি দান করতে রাজি হয়। সে মোতাবেক মঙ্গলবার তার দানকৃত ৩৩ শতাংশ জমি শৈলকুপা সাব রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রি সম্পন্ন হয়।

জমি রেজিষ্ট্রি শেষে টিএ রাজু জানান, আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখতে দুধসর ইউনিয়নে স্থায়ী পুলিশ ক্যাম্পের বিকল্প নেই। স্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য যখন ৩৩ শতাংশ জমির প্রয়োজন পড়ে তখন ইউনিয়নে অনেক ধর্ণাঢ্য ব্যক্তি থাকলেও কেউই জমি দান করতে রাজি হয়না। যে কারনে তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বেচ্ছায় জমি দান করেছেন। আওয়ামী লীগ নেতা টিএ রাজু স্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য ৩৩ শতাংশ জমি দান করায় পুলিশ প্রশাসনসহ বিভিন্ন মহল তাকে সাধুবাদ জানিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৫২ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

২ ঘন্টা আগে
উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

২ ঘন্টা আগে
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৪ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

৫ ঘন্টা আগে
মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

৫ ঘন্টা আগে
জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।