লগইন
জমি সংক্রান্ত বিরোধে ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
জমি সংক্রান্ত বিরোধে ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে শনিবার সন্ধ্যায় ভাতিজার লাঠির আঘাতে মখলেছুর রহমান বিশ্বাস (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে। সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা পুলিশ ক্যাম্পের এএসআই নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার বিকালে জমি জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের লোকজন বিরোধে জড়িয়ে পড়ে।

উভয় পক্ষ ইট পাটকেল ও লাটিসোটা নিয়ে একে অপরের প্রতি ঝাপিয়ে পড়লে উভয় পক্ষের ৫/৬ জন আহত হন। তিনি বলেন, চাচাতো ভাইয়ের ছেলে আলম ও সাইদুর রহমান কবরস্থানে পাশের বাড়ি করতে চাইলে মখলেছুর রহমান বাধা সৃষ্টি করে ও প্রাচীর ভাংচুর করে। মুলত এ নিয়ে দীর্ঘদিন ধরেই বিশ্বাস পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধ নিয়ে ঝিনাইদহ সদর থানায় বহুবার বিচার সালিশ হয়েছে।

শনিবার আসরের নামাজের পর ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত এড আইয়ূব হোসেনের ভাই ভাতিজারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং লাঠি ও ইট পাটকেলের আঘাতে মখলেছুর রহমান গুরুতর আহত হন। শনিবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মসুলিমা মৃত ঘোষনা করেন। চিকিৎসকের ভাষ্যমতে অনেক আগেই তিনি মারা গেছেন। নিহতর স্বজন আনিছুর রহমান মৃত্যুর খবর নিশ্চত করেছেন। এ বিষয়ে এখনো থানায় কোন মামলা হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।