সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ছোট ভাইয়ের স্ত্রীর দায়ের করা ধর্ষণ অপচেষ্টা মামলায় বড় ভাই গ্রেফতার
আলমডাঙ্গায়য় ছোট ভাইয়ের স্ত্রীকে মিষ্টির সাথে চেতনানাশক ওষুধ খাওয়ায়ে ধর্ষণ অপচেষ্টার অভিযোগে বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ অক্টোবর সোমবার অভিযুক্তকে পুলিশ তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করেছে।
অভিযুক্ত ঠান্ডু মিয়া (৪২) উপজেলার ওসমানপুর গ্রামের রেজাউল হকের ছেলে।
জানা যায়, ঠান্ডু মিয়া তার আপন ছোট ভাই প্রবাসী হজরত আলীর স্ত্রী চন্দনা খাতুনকে (২১)কে গত ২০ অক্টোবর মিষ্টির সাথে চেতনানাশক ঔষধ খাওয়ায়। মিষ্টির সাথে ওষুধ খাওয়ানোর পর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে রাত ১০টার দিকে ধর্ষণের অপচেষ্টা করে। গৃহবধুর চিৎকার করলে ঠান্ডু মিয়া পালিয়ে যায়।
এ বিষয়ে চন্দনা খাতুন থানায় ঠান্ডু মিয়াকে আসামী করে এজাহার দায়ের করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, অভিযুক্ত ঠান্ডুর বিরুদ্ধে তার ছোট ভায়ের স্ত্রী ধর্ষন অপচেষ্টা মামলা দায়ের করেছে। মামলা দায়ের ৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত ঠান্ডুকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ঠ মামলা আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি
৪৩ মিনিট আগে
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত
১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ
১৬ ঘন্টা আগে