লগইন
চুয়াডাঙ্গা থেকে কিশোরী অপহরণ ঝিনাইদহে উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ নভেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা থেকে কিশোরী অপহরণ ঝিনাইদহে উদ্ধার


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ শহরে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে বাঁচলো শাহিনা (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী। সে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বেষ্টপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও স্থানীয় মহিলা পাইলট গার্লস স্কুলের শিক্ষার্থী।

৮ নভেম্বর সোমবার তাকে ঝিনাইদহ শহর থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ ও শাহিনার পরিবার সূত্র জানায়, সোমবার বিকেলে চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে শাহিনাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয় একদল দুর্বৃত্ত। সেখান থেকে তারা তাকে ঝিনাইদহ শহরে নিয়ে আসেন। শহরের ব্যাপারীপাড়া সড়কে পৌঁছালে মাইক্রো থামিয়ে অপহরণকারীরা তার শরীরে কিছু একটা পুশ করার চেষ্টা করেন।

এসময় শাহিনা কৌশলে মাইক্রোবাস থেকে নেমে একটি দোকানে আশ্রয় নেয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার তাকে থানায় নিয়ে আসেন। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ২০ দিন আগেও অপহরণের শিকার হয়েছিল শাহিনা। সে যাত্রায় কক্সবাজার থেকে তাকে উদ্ধার করে পুলিশ। সোমবার আবার তাকে অপহরণের চেষ্টা করা হয়।

তবে নিজের বুুদ্ধিমত্তায় বেঁচে গেছে মেয়েটি। তিনি আরও বলেন, আমরা সিসিটিভির ফুটেজ দেখে অপহরণকারীদের চিহ্নিত করার চেষ্টা করছি। সোমবার রাতেই দামুড়হুদা পুলিশের উপস্থিতিতে শাহিনাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেফতার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেফতার

আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডু‌বে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডু‌বে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু : পরিবারে শোকের মাতম

জেডি ভ্যান্স

৬ ঘন্টা আগে
জেডি ভ্যান্স

নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

৬ ঘন্টা আগে
নেপথ্যের প্রজ্ঞা ও তাৎপর্য

সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

১১ ঘন্টা আগে
সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

১২ ঘন্টা আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

১৫ ঘন্টা আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৫ ঘন্টা আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

১৬ ঘন্টা আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

১৬ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।