সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহব্বায়ক কমিটির আলমডাঙ্গা উপজেলার ৪ সদস্যকে সংবর্ধনা
আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদ্য ঘোষিত জেলা বিএনপির আহব্বায়ক কমিটির আলমডাঙ্গা উপজেলার ৪ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৭ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় বেলগাছি স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন বেলগাছি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মানিক মালিথার সভাপতিত্বে সদ্য ঘোষিত জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য ডাউকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুর জব্বার বাবলু, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আজিজুর রহমান পিন্টু, জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান অল্টুকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ঝন্টু মালিথা, সাবেক সাধারন সম্পাদক কামাল উদ্দিন, যুবদল নেতা আশরাফুল হক, আতিয়ার রহমান, হেলাল উদ্দিন পল্টু, তারিকুল ইসলাম, আহাদ আলী বকুল প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
৫ ঘন্টা আগে