লগইন
চুয়াডাঙ্গায় আরও ৫৩ জনের করোনা শনাক্ত মৃত্যু -১০
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জুন, ২০২১ | ১২:০০ রাত ৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গায় আরও ৫৩ জনের করোনা শনাক্ত মৃত্যু -১০

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ১২১ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  শনাক্তের হার প্রায় ৪৪ শতাংশ।  গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। এদের মধ্যে করোনায় আক্রান্ত এক নারীসহ তিনজন মারা গেছেন।  আর উপসর্গ নিয়ে মারা গেছেন এক নারীসহ ৭ জন। 

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে ১২১ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে।  এরমধ্যে ৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪৪ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৩ জন, আলমডাঙ্গা উপজেলার ৭ জন, দামাড়হুদা উপজেলার ১০ এবং জীবননগর উপজেলার ২৩ জন বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩১৯ জনে।  গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩ জনসহ এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১০৫ জন। হোম আইসোলেশনে আছেন ৯৭৩ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৭০ জন এবং রেফার্ড করা হয়েছে ৩ জনকে। 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গায় করোনা ও এর উপসর্গ নিয়ে প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ।  আক্রান্তের হারও বেশি। এমতাবস্থায় সকলকে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

এদিকে, করোনার সংক্রমন বাড়ায় লকডাউন চলছে চুয়াডাঙ্গা জেলায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ মিনিট আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।