সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনী র বামুন্দী এলাকার মাদক ব্যবসায়ী সেন্টু মিয়া আটক
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী এলাকায় অভিযান চালিয়ে সেন্টু মিয়া (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার রাতে বামুন্দী এলাকা থেকে তাকে আটক করা হয়।
সেন্টু মিয়া বামুন্দী চেরাগী পাড়ার মৃত ছবকুল হোসেন এর ছেলে। ডিবি সূত্রে জানা গেছে,উপজেলার বামুন্দী এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই রুবেল আহমেদ ও এএসআই আহসান হাবীব সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সেন্টু মিয়াকে আটক করে।
এসময় তার নিকট থেকে ৬ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির ৯’শ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আরও ১১টি মাদকের মামলা বিচারাধীন আছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি
৮ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি
১২ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক
১ দিন আগে