লগইন
গাংনী করমদীতে কৃষক হত্যার মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

গাংনী করমদীতে কৃষক হত্যার মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড

মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের আবু বক্কর শাহ হত্যা মামলার রায়ে ৮ ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড দেয় আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলো- গাংনী উপজেলার করমদি গ্রামের ইউনুস আলীর ছেলে এনামুল হক, আবদুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম,মিলু শাহার ছেলে আব্দুল বারী, চেঙ্গাস শাহার ছেলে রমজান শাহ, মিলু শাহার ছেলে মোহাম্মদ শাহ, তৈয়বে আলির ছেলে সিরাজুল ইসলাম পচা, ইসমাইল হোসেনের ছেলে আলতাফ হোসেন এবং আমজাদ শাহার ছেলে মিন্টু শাহ। মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১৪ জুন গাংনী উপজেলার করমদি গ্রামের বশির উদ্দিনের ছেলে আবুবক্কার শাহা সকাল ৭ টার দিকে করমদি মাঠে ঘাস কাটছিল, ওই সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা বক্কার শাহার উপর হামলা চালায়। এসময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে বক্কার শাহা মারাত্মক আহত হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহত আবুবক্কার শাহার ছেলে শাহাবুদ্দিন শাহ বাদী হয়ে ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩৪৩০৭/১১৪ পেনাল কোর্ড ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৬, সেশন ২১/২০১১। তারিখ ১৫/৬/২০১০। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সফিউদ্দিন, গিয়াস উদ্দিন, আমিনুল ইসলাম পর্যায়ক্রমে মামলার প্রাথমিক তদন্ত শেষ করেন এবং আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১২ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে এনামুল হক, জাহিদুল ইসলাম, আব্দুল বারি, রমজান শাহ, মোহাম্মদ শাহ, সিরাজুল ইসলাম পচা, আলতাফ হোসেন ও মিন্টু শাহ দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, প্রত্যেক কে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ী আরও এক মাসের করে কারাদন্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষে অ্যাডভোকেট কামরুল হাসান, কুষ্টিয়া থেকে এ্যাড. সুধীর শর্মা ও চুয়াডাঙ্গা থেকে আ: সামাদ কৌশলী ছিলেন। আসামী পক্ষের উকিল মো: কামরুল হাসান বলেন, এই রায়ে শুধু বাদি পক্ষের একতর্ফা কথা শোনা হয়েছে আসামী কোন কথায় গুরুত্বসহকারে শোনা হয়নি ।আমারা আসামী পক্ষ উচ্ছআদালতে আপিল করবো ও ন্যায় বিচার পাবো। আসামি পক্ষের স্বজনরা জানান, আমরা এই রায়য়ে সন্তুষ্ট নয় কখনও এক মামলায় সকল আসামিকে একই ধরনের সাজা দেয়া হয়েছে। এটা একতর্ফা রায় আমরা উচ্চ আদালতে আপিল করবো। উল্লেখ্য এই মামলার বাদি শাহাবুদ্দিন গত ৬ পুর্বে মৃত্যুবরন করায় তাদের পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৪ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।