সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজা সহ আমজাদ হোসেন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টায় উপজেলার সহড়াতলা গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু।
আমজাদ হোসেন সহড়াতলা গ্রামের মৃত আইনাল হকের ছেলে। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু জানান,মাদক ব্যবসায়ী আমজাদ হোসেন গাঁজা ও ফেন্সিডিল নিয়ে তার বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এএসআই আহসান হাবিব,ইব্রাহিম ও মাহাতাব আলী সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৪শ’ গ্রাম গাঁজা ও ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৪ তাং ১৪.০৬.২০২১ ইং। তিনি আরো জানান,আমজাদ হোসেন পেশায় একজন মাদক ব্যবসায়ী তার নামে মাদকের দুটি মামলা বিচারাধীন রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
২ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি
২ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং
৩ ঘন্টা আগে