লগইন
গাংনীতে মসজিদের মাইক সহ ৩ চোর আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ২৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনীতে মসজিদের মাইক সহ ৩ চোর আটক

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে মসজিদের মাইকের ইউনিট সহ তিন চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২ টায় বামুন্দী জেদ্দা ইটভাটা এলাকা থেকে মাইকের ৫টি ইউনিট চুরির অপরাধে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,বামুন্দী নিশিপুর গ্রামের বিনারুলের ছেলে আকাশ ইসলাম (২১),একই পাড়ার মতিয়ার রহমানের ছেলে সৌখিন ইসলাম (২৩) ও বালিয়াঘাট ফুটানি বাজার পাড়ার মিনারুলের ছেলে শাকিল হোসেন (২৪)। বামন্দী বাজারের মসজিদের মুয়াজ্জিন মো: রিয়াজুল ইসলাম জানান,ভোরে ফজরের আজান দিতে মসজিদে যায়। মসজিদে যাওয়ার পর মাইক্রোফোন হাতে নেওয়ার কোন শব্দ না হওয়ায় বাইরে বের হয়ে দেখি মাইকের ঢোপ পড়ে আছে কিন্তু ইউনিট নেই বিষয়টি মসজিদ কমিটিকে অবগত করা হয়।

মসজিদ কমিটির সাধারন সম্পাদক রাশিদুল ইসলাম সোহাগ বলেন,চুরির বিষয়টা সংবাদ পেয়ে বিভিন্ন স্থানে সন্ধান করি। পরে জানতে পারি জেদ্দা ইটভাটার কাছ থেকে ৫টি ইউনিট উদ্ধার ও ৩জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেছেন। আনসার ভিডিপির বামুন্দী ইউপি দলনেতা ফজলুল হক জানান,জেদ্দা ইটভাটার কাছে আকাশ নামের এক ছেলে একটি ব্যাগ নিয়ে টানাটানি করছে।

বিষয়টি সন্দেহ হলে ব্যাগ খুলে ৫টি মাইকের ইউনিট দেখতে পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই হেলাল ও এস আই ইলিয়াস হোসেকে জানালে দ্রত তারা ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে। বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই হেলাল ও এস আই ইলিয়াস হোসেন জানান, মসজিদের মাইকের ইউনিট চুরির বিষয়টি ভোরে শোনার পর থেকে চোর সনাক্ত ও ইউনিট উদ্ধারে জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় জেদ্দা ইটভাটার কাছে ইউনিট সহ চোর রয়েছে এমন সংবাদ পেয়ে তাদের আটক করে ইউনিট উদ্ধার করা হয়। পরে আকাশের মাধ্যমে তার দুজন সহযোগিকেও আটক করা হয়।

গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান,বামন্দী বাজারের একটি মসজিদের মাইকের ইউনিট চুরির ঘটনায় ৩জনকে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে অন্যকেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৫০ মিনিট আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

১ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

২ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

২ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

৩ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

৫ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

৮ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।