সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে ফেন্সিডিল ও মদ উদ্ধার
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী সীমান্তে পৃথক অভিযানে ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে বিজিবি। সোমবার বিকালে উপজেলার কাজিপুর ও কাথুলী সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল ফরহাদ হারুন চৌধুরী জানান, কাজিপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে মঙ্গলপাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় ১শ’৬১ বোতল ভারতীয় উদ্ধার করা হয়।
অপরদিকে কাথুলী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ ফজলার রহমানের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৫০বোতল মদ এবং ২০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও মদের আনুমানিক বাজার মূল্যে প্রায় ২ লাখ টাকা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক
৪ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
১ দিন আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার
১ দিন আগে