সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে ফেন্সিডিল ও ট্যাবলেট উদ্ধার
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী সীমান্তে ভারতীয় ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। ২২ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত মধ্যে রাতে উপজেলার সহড়াতলা রিফুজি পাড়া মাঠ এলাকা থেকে ১০বোতল ফেন্সিডিল ও ২ হাজার পিচ গরু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সহড়াতলা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে রিফুজিপাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০বোতল ফেন্সিডিল ও ২ হাজার পিচ গরু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরন ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা। ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরন ট্যাবলেট পাচারের সাথে যারা জড়িত তাদের সনাক্ত করার চেষ্টা চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি
৪ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি
৮ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক
১ দিন আগে