সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে ফেন্সিডিল উদ্ধার
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২ টায় উপজেলার কাজিপুর বার্ডার পাড়ার জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু।
জাহাঙ্গীর আলম বর্ডারপাড়ার ছাকেম উদ্দীনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু জানান, কাজিপুর বার্ডার পাড়ার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে ফেন্সিডিল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম পালিয়ে গেলেও তার বসত বাড়ির রুম থেকে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান,মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ফেন্সিডিল উদ্ধারের ঘটনা গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
২ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি
২ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং
৩ ঘন্টা আগে