সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরন
গাংনী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে মেহেরপুরের গাংনীতে দুস্থ অসহায় ও রুগীদের চিকিৎসার জন্য ৪০ জনের মাঝে ১৫ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার,বামুন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: ওবাইদুর রহমান কমল,বামুন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল বাশার ও উপকারভুগী সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি
৭ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি
১১ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক
১ দিন আগে