সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে অনুদানের চেক প্রদান
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে উন্নয়নের জন্য ধর্ম মন্ত্রণালয় কর্তৃক অনুদানের চেক প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে এই চেক প্রদান করা হয়।
চেক প্রদানের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর(-২) গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এ সময় উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে ১লক্ষ ৫৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এছাড়াও দুপুর ১২ টার দিকে মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন তাঁর নিজ বাসভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বিভিন্ন গ্রামের ১৩জন অসুস্থ ব্যক্তিকে ৪ লক্ষ ১০ হাজার টাকার চেক প্রদান করেছেন।
তারা অনুদানের চেক পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম,স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি
৪ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি
৮ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক
১ দিন আগে