লগইন
কোটচাঁদপুরে ২৪৮ রাউন্ড গুলি ও ৩টি গ্রেনেড উদ্ধার করে ধ্বংস
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কোটচাঁদপুরে ২৪৮ রাউন্ড গুলি ও ৩টি গ্রেনেড উদ্ধার করে ধ্বংস


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে একটি কলা বাগান থেকে ২৪৮ রাউন্ড গুলি ও ৩টি গ্রেনেড উদ্ধার করে ধ্বংস করেন বোমা ডিসপোজাল টিম। ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের উপজেলা ভূমি অফিস সংলগ্ন সলেমানপুর দাস পাড়া মাঠের একটি কলাবাগান থেকে ৩টি এম ৩৬ মডেলের গ্রেনেড উদ্ধার ও ধ্বংস করেন র‌্যাব ৬ এর বোমা ডিসপোজাল টিম খুলনা। সলেমানপুর দাসপাড়ার একটি বাড়ি থেকে ২৪৮ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম জানান। খবর পেয়ে শনিবার রাতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিনের ছেলে মোঃ উজ্জ্বল হোসেন(৪০) এর বাড়ি থেকে গুলি উদ্ধার করে থানায় রাখা হয়। এরপর খোঁজ নিয়ে জানা যায়, কিছু দিন আগে নিজেদের জমিতে চাষাবাদ করতে গিয়ে মরিচা পড়া পরিত্যক্ত গুলির সন্ধান মেলে।

ওই সময় গুলি গুলো উজ্জল নিজ বাড়িতে নিয়ে রেখে দেয়।ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালিন সময় মুক্তিযোদ্ধারা ওই স্থানে গুলিগুলো মজুদ রেখেছিলেন।তবে এখানে আরো আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ থাকতে পারে বলে এমন তথ্য পুলিশকে দেয় উজ্জল।(২৬ সেপ্টেম্বর)বিকেলে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসেন ও অভিযান চালান। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর শরিফ আহসান জানান,এখানে মেটাল জাতীয় কিছু থাকতে পারে।

রবিবার রাত ৮ টার দিকে অভিযান স্থগিত করা হয়। (২৭ সেপ্টেম্বর)সোমবার সকাল ৮টা থেকে অভিযান পরিচালনা করে বেলা ১২ টার সময় গ্রেনেড উদ্ধার ও নিষ্ক্রিয় করেন বোমা ডিসপোজাল টিম খুলনা। টানা দুই দিন ধরে অভিযান পরিচালনা করেন।র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফ আহসান,ইস্কট কমান্ডার তারেক আমান (বান্না)সার্জেন্ট সেলিম আজাদ,আলামিন,মাসুম বিল্লাহ,সহ কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দীন ও সেকেন্ড অফিসার এস,আই, মান্নান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।