লগইন
কোটচাঁদপুরের মহসীন আলী দম্পত্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ৯৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কোটচাঁদপুরের মহসীন আলী দম্পত্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- দৈনিক ভোরের পৃথিবী ও দ্য ডেইলি নিউজ লাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব এস.এম. আবুল খায়ের এর সঙ্গে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলার অপরাধ আমলে নিয়ে প্রতারক দম্পতি মো. মহসীন আলী বকুল এবং মিসেস শামীম আরা হ্যাপীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মইনুল ইসলাম। গত ২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার প্রতারক দম্পতি আসামী (১) মো. মহসীন আলী বকুল এবং আসামী (২) মিসেস শামীম আরা হ্যাপীকে ৪০৬/৪২০/৩৪ দÐবিধি অনুযায়ী গ্রেফতারের জন্য ঝিনাইদহ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

এ বিষয়ে জানার জন্য ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রেফতারি পরোয়ানার কপি হাতে পাওয়ার পরেই এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। উল্লেখ্য, গ্রেফতারি পরোয়ানা জারিকৃত আসামী (১) মো. মহসীন আলী বকুলের দেশের বাড়ি ঝিনাহদহ জেলার কোটচাঁদপুর উপজেলার পাঁচলিয়া গ্রামে। তার পিতার নাম মরহুম মঈনউদ্দিন আহমেদ। মাতার নাম মালেকা আহমেদ।

মামলার অপর আসামী একই গ্রামের মিসেস শামীম আরা হ্যাপী। খোঁজ নিয়ে জানা গেছে, আসামীদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া ঢাকার বিভিন্ন আদালতে এনআই অ্যাক্টের মামলাসহ একাধিক মামলা চলমান। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, অত্র মামলার ২ নং আসামী মিসেস শামীম আরা হ্যাপী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

২ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৯ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১০ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১০ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।