লগইন
কেন্দ্রীয় যুবলীগের সদস্য নির্বাচিত হলেন চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার সন্তান মাসুদ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কেন্দ্রীয় যুবলীগের সদস্য নির্বাচিত হলেন চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার সন্তান মাসুদ


বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার সন্তান মোস্তাফিজুর রহমান মাসুদ। সপ্তম কংগ্রেসের প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলো সংগঠনটি। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে।


২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। গত বছরের ২৩ নভেম্বর তিন বছর মেয়াদে যুবলীগের সভাপতি হন শেখ ফজলে সামস পরশ। সাধারণ সম্পাদক হন যুবলীগের ঢাকা উত্তরের সাবেক সভাপতি মাইনুল হোসেন খান নিখিল।


স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবকদের সংগঠিত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুবলীগ গঠন করেন তার ভাগ্নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি। ১৯৭৪ সালে যুবলীগের প্রথম কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। শেখ ফজলে সামস পরশ শেখ ফজলুল হক মনির ছেলে।


২০১ সদস্যবিশিষ্ট সদ্য ঘোষিত কেন্দ্রীয় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির ১৩৮ নং সদস্য নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান মাসুদ। তিনি আলমডাঙ্গা স্টেশন রোডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদের ছেলে। মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল টেকনোলজিতে অনার্স-মাস্টার্স শেষে ঢাকায় ব্যবসা করেন।

উচ্চ শিক্ষিত মাসুদ ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত। রাজনৈতিক সফলতার জন্য তিনি এলাকার মানুষের নিকট দোয়া চেয়েছেন। তাছাড়া কেন্দ্রীয় যুবলীগের সদস্য নির্বাচিত হওয়ায় মোস্তাফিজুর রহমান মাসুদ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সামসুল আবেদীন খোকনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এদিকে, মোস্তাফিজুর রহমান মাসুদ কেন্দ্রীয় যুবলীগের সদস্য নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সামসুল আবেদীন খোকন তাৎক্ষণিকভাবে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।