লগইন
কালীগঞ্জে নয় ঘন্টার ব্যাবধানে  দুর্ঘটনায় বাবা-মায়ের সামনেই শিশু সন্তান নিহত, আহত আট
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কালীগঞ্জে নয় ঘন্টার ব্যাবধানে দুর্ঘটনায় বাবা-মায়ের সামনেই শিশু সন্তান নিহত, আহত আট


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জে নয় ঘন্টার ব্যাবধানে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের সামনে মরিয়ম খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে এবং অপর দূর্ঘটনায় ছয়জন আহত। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের বৈশাখী তেলপাম্প এলাকায় যশোর ঝিনাইদহ মহাসড়কে ট্রাক ও মটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু মরিয়ম উপজেলার কুল্যাপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের মেয়ে।

বৈশাখী তেলপাম্প এলাকার নৈশপ্রহরী আব্দুল কাদের জানান, মা-বাবার সাথে মোটরসাইকেলে যাচ্ছিল শিশু মরিয়ম। পথিমধ্যে তেলপাম্প এলাকায় একটি দোকানে বসে নাস্তা করছিল তারা। নাস্তা শেষে চলে যাওয়ার সময় হঠাৎ একটি বেপরোয়া কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিশু মরিয়মকে পিষ্ট করে। এ সময় ঘটনাস্থলেই শিশু মরিয়মের মৃত্যু হয়। এদিকে,অপর এক দূর্ঘটনায় সকাল সাড়ে ১১ টার দিকে একই স্থানে যাত্রীবাহী সেয়েব (শাপলা) পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন।

আহতরা সবাই লেগুনার যাত্রী। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। বৈশাখী পাম্প এলাকার দোকানদার রাজু বলেন, শাপলা বাসটি বেপরোয়া গতিতে যশোর থেকে কালীগঞ্জ শহরের দিকে আসছিলো, অপর দিক থেকে আসা একটি লেগুনা কে বাসটি তার বীপরিত লেনে এসে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।