লগইন
কালীগঞ্জে গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু চুরি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কালীগঞ্জে গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু চুরি


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরি ঘটনা থেমে নেই। কিছুদিন পর পরই উপজেলার কোন না কোন এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। সর্বশেষ মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত গনি মন্ডলের ছেলে শাহিনুর রহমান শাহিনের বাড়ির গোয়াল থেকে দুটি গরু চুরি হয়েছে। এতে এলাকার কৃষকদের মধ্যে গরুচোর আতঙ্ক বিরাজ করছে।

গরুর মালিক জানান, প্রতিদিনের ন্যায় আমি মঙ্গলবার দিবাগত রাতে গোয়াল ঘরের দরজায় তালা দিয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৪ টার দিকে উঠে দেখেন গোয়াল ঘরের তালা দুটিই ভাঙা এবং ঘরে থাকা দুটি গরু নেই। পরে বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও গরুর সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও জানান, চুরি হওয়া গরুর মধ্যে একটি গাভী ও একটি ষাড় রয়েছে। এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

স্থানীয়রা জনান, রঘুনাথপুর গ্রামে৩-৪ মাসের মধ্যে মোট ৮ টি গরু চুরি হয়েছে। এখন পর্যন্ত চুরি যাওয়া গরুর কোন হদিস মিলেনি আর এইসব গরু চুরির কারণে অনেকে সর্বশান্ত হয়ে গেছে। কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া জানান, এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পায়ইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।