লগইন
কাঠমিস্ত্রি পিতার আকুতি, সন্তানকে বাচাঁতে প্রয়োজন ৫ লক্ষ টাকা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১০৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কাঠমিস্ত্রি পিতার আকুতি, সন্তানকে বাচাঁতে প্রয়োজন ৫ লক্ষ টাকা


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ সদরের বড় কামারকুন্ডু গ্রামের কাঠমিস্ত্রি হাসানুজ্জামানের দেড় বছর বয়সী শিশু মাহিম। দীর্ঘদিন ধরে কিডনি ও ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ভুগছে। তার নিষ্পাপ অবুঝ শিশুর চিকিৎসার জন্য প্রয়োজন ৫ লক্ষ টাকা। তাই অসহায় পিতা সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। অসুস্থ মাহিমের পিতা হাসানুজ্জামান জানান, দেড় বছর আগে স্বাভাবিক ফুটফুটে একটি পুত্র সন্তান জন্ম নেয়।

জন্মের ৫ মাস পর থেকে শিশুটি অস্বাভাবিক ভাবে প্রসাব করতে থাকে। এরপর ঝিনাইদহ সদর হাসপাতালে দেখালে চিকিৎসক জানায় তার একটি কিডনীতে সমস্যা হয়েছে। তারপর থেকে ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসকের পরামর্শে চলতে থাকে চিকিৎসা। এর কিছুদিন পর থেকে শিশুটির মাথার এক পাশ ফোলা দেখেতে পায়। শিশু মাহিম রাতে ও দিনে প্রচুর কান্নাকাটি করতে থাকে।

পরে তাকে ভালো চিকিৎসার জন্য যশোর শিশু হাসপাতালের চিকিৎসক ডাঃ আবু বক্কর সিদ্দীককে দেখানো হয়। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে জানান শিশুটি কিডনী ও ব্রেন টিউমারে ভুগছে। পরে তার পরামর্শে শিশু মাহিমকে নেওয়া হয় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দেড় মাস চিকিৎসার পরে ওপেনিয়ন নিউরো সার্জারী বিভাগের অধ্যাপক ডাঃ তরিকুল ইসলাম শিশুটির উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য ভারতের ভেলর সিএমসি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

কিন্তু কাঠমিস্ত্রী বাবা দীর্ঘ একবছর ধরে সন্তানের চিকিৎসায় নিজের গচ্ছিত যা ছিলো সবকিছু বিক্রি করেছে। এখন আর তার পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। নিজে কাঠমিস্ত্রীর কাজ করে দিনে মজুরী পান ৪’শ থেকে ৫’শ টাকা তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়।

তারপর ভারতের নিয়ে অপারেশনের জন্য প্রয়োজন ৫ লক্ষ টাকা যা হতদরিদ্র কাঠমিস্ত্রী পিতার পক্ষে সম্ভব নয়। তাই সন্তানকে বাচাঁতে হতদরিদ্র পিতার সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ নাম্বার ০১৯১৪-৬২২২০০, স্টান্ডার্ড ব্যাংক ঝিনাইদহ শাখা হিসাব নং- ০৯৯৩৩০০০৭০৬।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪০ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪০ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।