লগইন
আলমডাঙ্গা প্রাগপুর গ্রামে কলেজপড়ুয়া যুবকের বাড়িতে বিয়ের দাবিতে ১ সন্তানের জননীর অবস্থান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা প্রাগপুর গ্রামে কলেজপড়ুয়া যুবকের বাড়িতে বিয়ের দাবিতে ১ সন্তানের জননীর অবস্থান

আলমডাঙ্গা প্রাগপুর গ্রামের কলেজপড়–য়া প্রেমিক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনার্স পড়–য়া ১ সন্তানের জননী অবস্থান নিয়েছে। প্রেমিকা আসার সংবাদ শুনে বাড়ি থেকে উধাও প্রেমিক যুবক। পরে প্রেমিক যুবকের বাড়ির লোক মারধর করে প্রেমিকাকে বাড়ি থেকে বের করে দিয়েছে । ২ আগস্ট প্রাগপুর গ্রামের মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে।


জানাগেছে, উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া গ্রামের লিয়াকত আলীর মেয়ে ১ সন্তানের জননী আদুরী খাতুন(২৬)“র প্রায় ১০ বছর আগে মিরপুর আসাননগর গ্রামে বিয়ে হয় । বিয়ের কয়েক বছর পর আদুরী খাতুনের স্বামী রুহুল আমীন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। তারপর থেকেই আদুরী তার বাবার বাড়ি বড়বোয়ালিয়া গ্রামেই বসবাস করে। সে চুয়াডাঙ্গা সরকারি কলেজে অনার্স ভর্তি হয়।

আদুরী খাতুন মাঝে মাঝেই প্রাগপুর নানা বাড়িতে যাওয়া আসা করতো। বেশ কয়েক মাস আগে তার নানা বিল্লাল গাইন ওরফে পচা গাইন মারা যায়।

নানা মারা যাওয়ার পর আদুরী নানা বাড়িতে কয়েক দিন থাকাকালিন প্রাগপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে এইচএসসি ২য় বর্ষের ছাত্র আব্দুস সালাম(১৮) সাথে পরিচয় হয়। একপর্যায়ে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে তারা দুজন প্রায়ই হাটবোয়ালিয়া বাজারে দেখা করতো। বেশ কয়েকবার তারা আদুরীর নানা বাড়িতে ও নগরবোয়ালিয়া গ্রামের আব্দুস সালামের এক বন্ধুর বাড়িতে দৈহিক মিলনও করেছে বলে আদুরী দাবি করেছে। কিন্তু বেশ কিছুদিন ধরে প্রেমিক আব্দুস সালামকে বিয়ের কথা বললে সে তাতে অস্বীকৃতি জানায়।

এরপর আব্দুস সালাম প্রেমিকা আদুরীর সাথে যোগাযোগ না বন্ধ করে দেয়। কোন উপায় না পেয়ে ২ আগস্ট সোমবার সকাল ৮টার সময়ে সালামের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয়। সংবাদ পেে প্রেমিক যুবক আব্দুস সালাম বাড়ি থেকে পালিয়ে যায়।

আব্দুস সালামের পরিবারের লোক প্রেমিকা আদুরীকে মারধর করে বাড়ির থেকে বের করে দেয়। পরে সে বাড়ির সামনে একটি মাচায় অবস্থান নেয়। এ সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা আব্দুস সালামের বাড়ির সামনে ভীড় জমায় ।

এ ব্যাপারে আব্দুস সালাম ও তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করার চেষ্টা করলে কেউ কথা বলতে বাজি হয়নি। এসময় আদুরী বলেন আমাকে স্বীকৃতি না দিলে এখান থেকে আমার লাশ যাবে। এসংবাদ লেখাবদি আদুরী খাতুন প্রেমিক আব্দুস সালামের বাড়ির সামনে মাচায় অবস্থান করছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৫ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৬ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৬ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।