লগইন
আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা গ্রহণের দায়িত্ব পালন করতে শিক্ষাদের অনীহা প্রকাশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ এপ্রিল, ২০২৩ | ০৬:০০ বিকাল ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা গ্রহণের দায়িত্ব পালন করতে শিক্ষাদের অনীহা প্রকাশ


আগামী ১ মে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ম্যানেজমেন্ট দায়িত্ব পালন করতে ওই বিদ্যালয়ের শিক্ষকরা অস্বীকৃতি জানিয়েছেন। ওই কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করার ঐতিহ্য রয়েছে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের। প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান অসৎ দাবি করে বিদ্যালয়টির শিক্ষকরা তার অধীনে পরীক্ষা সংক্রান্ত কোন দায়িত্ব পালন করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। ফলে পরীক্ষা গ্রহণ নিয়ে কেন্দ্রটির অচলাবস্থা কাটেনি। বাধ্য হয়ে প্রধান শিক্ষক তার আস্থাভাজন মাত্র তিন শিক্ষককে দিয়েই সমস্ত দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন।


জানা যায়, আগামী ১ মে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলমডাঙ্গায় মূলকেন্দ্র দুটি আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। কক্ষ পরিদর্শক হিসেবে অন্যান্য বিদ্যালয় থেকে রেশিও অনুসারে শিক্ষক নিয়োগ করা হয়। কেন্দ্র হিসেবে ব্যবহৃত বিদ্যালয়ের শিক্ষকরা কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনের পাশাপাশি পরীক্ষা ম্যানেজমেন্ট বা অফিসিয়াল সকল দায়িত্ব পালন করে থাকেন। বলা যায়, দীর্ঘদিন এ দায়িত্ব পালন করতে করতে তারা এ বিষয়টিতে বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন। তাছাড়া, কেন্দ্র হিসেবে যে বিদ্যালয় ব্যবহৃত হয়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। এই নিয়ম ও ঐতিহ্য অনুসারে এ বছরও কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান। কিন্তু, বিদ্যালয়ের শিক্ষকরা প্রধান শিক্ষককে অসৎ দাবি করে তার অধীনে কোন প্রকার দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে আসছেন। শিক্ষকদের দাবি - (অসৎ) প্রধান শিক্ষক বাদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বা অ্যাকাডেমিক সুপারভাইজার কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব নিলে শিক্ষকরা সলল দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে জানিয়েছেন।
এদিকে,কেন্দ্র সচিবের দায়িত্ব ছাড়তে রাজি নন প্রধান শিক্ষক।


এমন অচলাবস্থা নিরসনে বিদ্যালয়টির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের কক্ষে গতকাল ২৪ এপ্রিল বিকেলে শিক্ষকদের এক মিটিং অনুষ্ঠিত হয়েছে। ওই মিটিং-এ শিক্ষকরা তাদের অনড় সিদ্ধান্ত উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে দেওয়া হয়েছে বলে একাধিক শিক্ষক জানিয়েছেন। মিটিং-এ উপস্থিত শিক্ষকরা এক পর্যায়ে দাবি করেন অর্থের দায়িত্ব সচিব প্রধান, শিক্ষকের অধীনে রাখা যাবে না। অন্য শিক্ষক বা কোন কর্মকর্তার অধীনে থাকবে। তাদের এ প্রস্তাব মেনে নেননি সচিব ওরফে প্রধান শিক্ষক। শেষ পর্যন্ত প্রধান শিক্ষক তার আস্থাভাজন তিন শিক্ষককে দিয়েই পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব পালন করবেন বলে জানিয়ে দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

৪০ মিনিট আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

৪০ মিনিট আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

১ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৩ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৩ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৬ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।