লগইন
আলমডাঙ্গা পশুহাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে মানিকগঞ্জের ৭ গরুব্যবসায়ী আহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ জুন, ২০২৩ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা পশুহাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে মানিকগঞ্জের ৭ গরুব্যবসায়ী আহত

আলমডাঙ্গা পশুহাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে মানিকগঞ্জের ৭ গরুব্যবসায়ী আহত হয়েছেন। মারা গেছে আড়াই লাখ টাকা দামের একটা বড়সড় গরু। বুধবার সন্ধ্যারাতে চুয়াডাঙ্গা -কুষ্টিয়া সড়কের পাটিকাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দ্রুতগামী ট্রাক মোড় নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে দুর্ঘটনায় কবলিত আহত্রা জানান। আহতরা আলমডাঙ্গা ও হারদী স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকলেও একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, মানিকগঞ্জের ৭ গরুব্যবসায়ী ঈদ উপলক্ষে বুধবার আলমডাঙ্গা পশুহাটে গরু কিনতে আসেন। তারা ১৩ টি গরু কিনে সন্ধ্যার পর ট্রাকযোগে বাড়ির পথে যাত্রা করেন। পথিমধ্যে পাটিকাবাড়ি মোড়ে পৌঁছলে দ্রুতগতিসম্পন্ন ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এতে ৭ গরু ব্যবসায়ীই আহত হন। ১৩ টি গরুর মধ্যে আড়াই লাখ টাকার একটি গরু মারা গেছে। আহত গরু ব্যবসায়ীরা হলেন মানিকগঞ্জ জেলার শিংড়ার।

আহতরা হলেন - শিংড়ার মৃত আ‌মির উ‌দ্দিনের দুই ছেলে নাসির উদ্দীন ও লিটন উদ্দীন ও লিটন উদ্দীন, হাকিমপুরের ছলিম উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম, স্বপন, দিলু, আবুল ও আব্দুল ওহাব। তাদেরকে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে ও হারদী স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। মারাত্মক আহত অবস্থায় আব্দুল ওহাবকে কু‌ষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
আলমডাঙ্গা ফায়ার সা‌র্ভিস আহত‌দের উদ্ধার ক‌রে হারদী ও ফা‌তেমা টাওয়া‌রে নি‌য়ে যান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

২৪ মিনিট আগে
রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

প্রধানমন্ত্রী

২৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী

হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

১ ঘন্টা আগে
হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

১ ঘন্টা আগে
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

৭ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

৯ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

৯ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

১০ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

১০ ঘন্টা আগে
টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।