লগইন
আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশে এম‌পি ছেলুন জোয়ার্দ্দার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশে এম‌পি ছেলুন জোয়ার্দ্দার

আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গুরুত্বপূর্ণ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১০টায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত নেতা কর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য দিতে গিয়ে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন , সামনে জাতীয় নির্বাচন। নির্বাচন এলেই দেশের স্বাধীনতা বিরোধীরা সক্রিয় হয়ে ওঠে। তারা চক্রান্ত শুরু করে। কিন্ত এই চক্রান্ত এবার আর করতে দেয়া হবে না। তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সকল চক্রান্ত রুখে দেয়া হবে।

বিএনপির সাম্প্রতিক আন্দোলনকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিয়ারা আন্দোলন করছেন, এসি গাড়িতে করে আন্দোলন হয় না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে। দেশ উন্নয়নের শিখরে অবস্থান করছে। এটা বিএনপির ভাল লাগছে না।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে আরো বলেন, তোমরা ক্ষমতায় ছিলে। আমাদের ছেলেদের পা ভেঙ্গে দিয়েছো, চোখ উপড়ে নিয়েছো। আমরা তো কিছু বলি না। অনেক আরামে আছে,অনেক শান্তিতে আছো। তিনি হুশিয়ারি করে বলেন, আন্দোলনের নামে কোন রকম সন্ত্রাস করলে আওয়ামী লীগ শক্ত হাতে রুখে দিবে।

কর্মী সমাবেশে ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি খবির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু বিশ^াস, জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও ভারপ্রাপ্ত কৃষকলীগ সভাপতি তৌহিদুর রহমান চন্দন, জেলা আওয়ামীলীগের সাবেক উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ^াস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, চুয়াডাঙ্গা সদর পৌর আওয়ামীলীগের সভাপতি আলা উদ্দিন হেলা, সাধারন সম্পাদক আব্দুল কাদের, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা আওয়ামীলীগের সাবেক উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, জেলা পরিষদের সদস্য অ্যাড. সিরাজুল ইসলাম, মজনুর রহমান জান্টু,জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা, সোহানুর রহমান।

ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলামের উপস্থাপনায় উপ‌স্থিত ছি‌লেন ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি খাইরুল ইসলাম চুন্নু, আক্কাচ আলী, মনির উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল খালেক, আওয়ামীলীগ নেতা রোকনুজ্জামান নাহিদ, মঈনউদ্দিন বিশ্বাস, তোফাজ্জেল হোসেন, আব্দুল খালেক, আনিস মেম্বার, মকবুল, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, সাবেক যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন, চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোন্দকার আব্দুল বাতেন, কুমারী ইউনিয়নের সাবেক সভাপতি রানা মন্ডল, যুবলীগ নেতা আহসান উল্লাহ, আব্দুল কাদের রানা, সৈকত খান, পাপন, রাকিবুল ইসলাম রকি, অটাল, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক নাহিদ হাসান তমাল, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান, আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, আব্দুল্লাহ আল সাকিব, সজিব, টিটন, ডাউকি ইউপি সদস্য নাসিমা খাতুন, মানোয়ার হোসেন ওল্টু, আফাজ উদ্দিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতাকর্মিরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

১ ঘন্টা আগে
নোয়াখালীতে ঘরের মেঝেতে মিলল নারীর লাশ, রহস্যজনক মৃত্যুর শঙ্কা

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

১ ঘন্টা আগে
ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্প শিবিরের ভরাডুবি

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

২ ঘন্টা আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

৪ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৭ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।