লগইন
আলমডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই আইসক্রীম ফ্যাক্টারিতে জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জুন, ২০২৩ | ১২:০০ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই আইসক্রীম ফ্যাক্টারিতে জরিমানা

আলমডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই আইসক্রীম ফ্যাক্টারিতে জরিমানা করেছে। লাইসেন্স না থাকা, নকল মোড়ক ব্যবহার, মেয়াদ না থাকা ও নোংড়া পরিবেশ আইসক্রীম তৈরীর অপরাধে দুই ফ্যাক্টারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন। ৭ জুন বুধবার দুপুরে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ।


জানাগেছে, আলমডাঙ্গা জামজামি সড়কের হাউসপুর এলাকায় শাপলা সুপার আইসক্রিম, মুছা সুপার আইসক্রীম ও ফুয়াদ সুপার আইসক্রীম নামক তিন ফ্যাক্টারি রয়েছে। তারা দীর্ঘদিন আইসক্রীম তৈরী করে নামি দামি ব্রান্ডের মোড়ক ব্যবহার করে বাজারে বিক্রয় করে। এসব আইসক্রীমে উৎপাদনের কিংবা মেয়াদোত্তীর্ণের কোন তারিখ নেই। ৭ জুন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ আলমডাঙ্গা ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি আলমডাঙ্গা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানা এসআই মাহদুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হয় আইসক্রীম ফ্যাক্টারিতে। প্রথমে শাপলা সুপার আইসক্রীম ফ্যাক্টারিতে গিয়ে দেখতে পান নোংড়া পরিবেশে আইসক্রীম তৈরী করছে। নামি দামি ব্রান্ডের মোড়ক ব্যবহার করে তা বাজারজাতও করছে। সে সব মোড়কে নেই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ। এসব অপরাধের শাপলা সুপার আইসক্রীম ফ্যাক্টারির মালিক মিরাজ আলীকে ১০ হাজার টাকা জরিমানা ও ৩ দিনের জন্য ফ্যাক্টারি বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। এরপর মুছা সুপার আইসক্রীম ফ্যাক্টারিতে অভিযান চালিয়ে মোড়কে নেই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে ফুয়াদ আইসক্রীম ফ্যাক্টারিতে গিয়ে দেখা যায় তালা মেরে পালিয়ে গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

২৩ মিনিট আগে
রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

প্রধানমন্ত্রী

২৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী

হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

১ ঘন্টা আগে
হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

১ ঘন্টা আগে
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

৭ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

৯ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

৯ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

১০ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

১০ ঘন্টা আগে
টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।