লগইন
আলমডাঙ্গা কোর্টপাড়া কমিউনিটির উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ অক্টোবর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা কোর্টপাড়া কমিউনিটির উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আলমডাঙ্গা কোর্টপাড়া কমিউনিটির উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষেরই উচিত নিজের বসতবাড়ির আঙিনা কিংবা রাস্তার ধারে অন্তত একটি করে গাছ লাগানো। গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী উপহার দেয়।

আলমডাঙ্গা কোর্টপাড়া কমিউনিটির এই উদ্যোগ প্রশংসনীয়। এভাবে প্রতিটি মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন যদি এগিয়ে আসে, তাহলে আলমডাঙ্গা হবে একটি সবুজ ও সুন্দর উপজেলা। গাছের যত্ন নিতে হবে নিজের সন্তানের মতো—তাহলেই এই কর্মসূচির সাফল্য আসবে।”

অনুষ্ঠানে কোর্টপাড়া কমিউনিটির আহবায়ক ইকবাল হোসেন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আক্তার হোসেন বাদল, সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, শিক্ষক দেলোয়ার হোসেন, প্রফেসর আক্তার হোসেন, শিক্ষক জহুরুল ইসলাম, প্রফেসর আবু সাঈদ, ফারুক হোসেন, মোল্লা ফারুক ইলাহী ইসলাম, মামুন হোসেন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শিক্ষক রহিদুল ইসলাম, রাসেল হোসেন, হিমেল, সাহেদ প্রমুখ।

সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কোর্টপাড়া কমিউনিটির সদস্যরা এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

২ ঘন্টা আগে
সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

৩ ঘন্টা আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

৬ ঘন্টা আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

৭ ঘন্টা আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

৭ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৮ ঘন্টা আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

৮ ঘন্টা আগে
ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।