সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা-কুষ্টিয়া হাইওয়ে সড়কের নওদাপাড়ার ইটভাটা সংলগ্ন সড়কে বিশাল গর্তের সৃষ্টি
শরিফুল ইসলাম রোকন: আলমডাঙ্গা-কুষ্টিয়া হাইওয়ে সড়কের কালিদাসপুর নওদাপাড়ার ইটভাটা সংলগ্ন সড়কের মাঝখানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। জিকে খাল থেকে কৃষিজমিতে পানি সরবরাহের জন্য পাইপ বসানোর পর মাটি সঠিকভাবে না ভরাট করায় রাস্তার মাঝখানে গভীর এ গর্ত সৃষ্টি হয়েছে। বর্তমানে গর্তটি মরণ ফাঁদ হয়ে উঠেছে। এ সড়কে রাত দিন ভারী ও মালামাল বোঝাই যানবাহন চলাচল করে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুর্ঘটনা এড়াতে গর্তের মধ্যে একটি বাঁশ পুঁতে রাখা হয়েছে চিহ্ন স্বরূপ। তবে এতে করে সমস্যা কমেনি, বরং বড় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে। মাঝে মাঝে কালিদাসপুর নওদাপাড়ার মাঠের এই ইটভাটার আশপাশে দূর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনা এ মাঠে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। নতুন করে এই গর্ত প্রাণঘাতী রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী।
আলমডাঙ্গাগামী এক ট্রাকচালক বলেন, এই মাঠটিতে মাঝে মাঝে রাতে ডাকাতি হয়। এই মাঠে আসতে আমাদের দ্রæত গাড়ি চালাতে হয়। রাস্তার নিচ দিয়ে পাইপ সেট করে জিকে খাল থেকে পানি নেওয়ার কারণে গর্ত সৃষ্টি হয়েছে। বাঁশ দিয়ে গর্ত চিহ্নিত করা হয়েছে। যা রাতের বেলা দেখা যায় না। একটু অসতর্ক হলেই বড় দুর্ঘটনা হতে পারে। এভাবে চলতে থাকলে যেকোনো দিন একটা বাস বা ট্রাক উল্টে যেতে পারে।”
আলমডাঙ্গার মা নার্সিং হোমের এ্যাম্বুলেন্স চালক সাহাবুদ্দিন জানান, জরুরি রোগী নিয়ে রাতে দিনে আমরা কুষ্টিয়া, রাজশাহি,ঢাকাসহ বিভিন্ন হাসপাতায় যাওয়া আসা করি। “রাস্তার মাঝে এমন গর্ত থাকা মানে মরণ ফাঁদ। একটু অসাবধানতায় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। রাস্তার মাঝখানের গতে একটি বাঁশ দিয়ে রেখেছে। দিনের বেলা বাঁশটি দেখা গেলেও রাতে দেখা যায় না।
স্থানীয় যুবক রুবেল আহমেদ বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত গাড়ি যাতায়াত করে। বাঁশ দেখেই পথ চলতে হয়। গর্তের একপাশে মাঠ ও অন্যপাশে জিকে খাল। গর্তের পাশে দিয়ে চলা খুবই বিপজ্জনক। তাড়াতাড়ি সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটে যাবে।”
একজন কৃষক বলেন, কৃষি জমিতে পানি নেওয়ার জন্য রাস্তার নিচ দিয়ে পাইপ দেওয়া হয়েছে। পাইপের পাঁশ দিয়ে পানি প্রবেশ করে রাস্তার মাটি বসে গর্তের সৃষ্টি হয়েছে। এখন শুধু বাঁশ পুঁতে দিয়ে দায় সারা হচ্ছে। দ্রæত ব্যবস্থা না নিলে এর পরিণতি ভয়াবহ হবে।”
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রæত এই গর্ত সংস্কার না করলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা
৪৪ মিনিট আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার
৪৭ মিনিট আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার
৫০ মিনিট আগে