লগইন
আলমডাঙ্গা কাপড়পট্টির জমজম মিয়া সুপার মার্কেটে সাত সকালে ৪টি দোকানে দুঃসাহসিক চুরি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ অক্টোবর, ২০২৪ | ০৬:০০ বিকাল ৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা কাপড়পট্টির জমজম মিয়া সুপার মার্কেটে সাত সকালে ৪টি দোকানে দুঃসাহসিক চুরি

আলমডাঙ্গা কাপড়পট্টির জমজম মিয়া সুপার মার্কেটে সাত সকালে ৪টি দোকানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। রাতভর ডিউটি করে সকালে নৈশপ্রহরীরা বাড়ি চলে যাওয়ার পর চুরির এই ঘটনা ঘটে। দোকানের সিসি ক্যামেরায় চুরির সময় নিশ্চিত হওয়া গেছে। ১২ অক্টোবর শনিবার সকাল ৭টার সময় দোকানের সাটার বাঁকা করে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা নিয়েছে চোর চক্রটি। যাওয়ার সময় পিছনের প্রাচীরের পাশে চোর চক্র তাদের পায়ের দুই জোড়া স্যান্ডেল ফেলে রেখে গেছে।


জমজম মিয়া সুপার মার্কেটের খান বস্ত্র বিতানের মালিক আব্দুল মোনায়েম খান জানান, তার দোকানের ক্যাশ বাক্সে প্রায় ৪০ হাজার টাকা ছিল। শুক্রবার সারাদিন বেচাকেনা শেষে টাকা গুলি রেখে দিয়েছেন। তার দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে, চোরচক্রটি দোকানের শাটার বাঁকা করে ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে টাকা নিয়েছে।


পাশের মর্ডান সু স্টোরের মালিক আলিমুজ্জামানের দোকানের কর্মচারী জানান, চোরচক্রটি দোকানের শাটার বাঁকা করে ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে টাকা নিয়েছে।


শশী কসমেটিকস এন্ড সিটি গোল্ড হাউসের মালিক অমিত ভৌমিক জানান, মার্কেটের পিছনের দিকে ফাঁকা উচু করে প্রাচীর দেওয়া আছে। পায়ের স্যান্ডেল দেখে ধারনা করা হচ্চে গার্মেন্সস পট্টির মধ্য দিয়ে ছোট একটি গলি আছে। ওই গলি দিয়ে ভেতরে প্রবেশ করেছে। চোরচক্রটি শক্ত কিছু দিয়ে দোকানের সাটার বাঁকা করে ভেতরে প্রবেশ করে শুধু টাকা নিয়েছে। দোকানে প্রায় ৪০ হাজার ৮শ টাকা ছিল তা নিয়ে গেছে।


মজুমদার ক্লথ স্টোর এন্ড থ্রি পিস হাউজের মালিক সুমন মজুমদার জানান, তার দোকানের ক্যাশে বেশি টাকা ছিল না যা ছিল তার সবই নিয়ে গেছে।


এদিকে, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মার্কেটে সিরিজ চুরির ঘটনায় ব্যবসায়ী সাধারণ আতঙ্কিত হয়ে পড়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস, বিতরণ করা হলো ঋণের চেক

৪৩ মিনিট আগে
কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস, বিতরণ করা হলো ঋণের চেক

ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি

৪৩ মিনিট আগে
ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি

১৩ নভেম্বর মূল অনুষ্ঠান

১ ঘন্টা আগে
১৩ নভেম্বর মূল অনুষ্ঠান

হকারদের নিবন্ধন ও সুষ্ঠু পুনর্বাসনের তাগিদ

১ ঘন্টা আগে
হকারদের নিবন্ধন ও সুষ্ঠু পুনর্বাসনের তাগিদ

বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

৫ ঘন্টা আগে
বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

৫ ঘন্টা আগে
১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৯ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৯ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।