লগইন
আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ১৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ মে, ২০২৪ | ০৬:০০ বিকাল ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ১৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ১৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২ মে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলমডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন।

আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে চারজনেরই পছন্দের প্রতীক ছিল আনারস। তাই পরে লটারির মাধ্যমে তা নিষ্পত্তি করা হয়। সেই সঙ্গে ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী আট প্রার্থীর মধ্যে চারজন চশমা, তিনজন টিউবওয়েল প্রতীক চান। ফলে তাঁদের মধ্যেও লটারির মাধ্যমে প্রতীক চূড়ান্ত করা হয়।

আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব হোসেন, হারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা কে এম মঞ্জিলুর রহমান, ঢাকা মহানগরের দারুস সালাম থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মোমিন চৌধুরী ওরফে ডাবু চৌধুরী এবং জেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান।

পছন্দের প্রতীক হিসেবে জিল্লুর রহমান ঘোড়া দাবি করলে তাঁকে তা বরাদ্দ দেওয়া হয়। তবে বাকিদের মধ্যে লটারিতে মোমিন চৌধুরী পছন্দের প্রতীক আনারস পান। পরে আইয়ুব হোসেন দোয়াত কলম, কে এম মঞ্জিলুর রহমান মোটরসাইকেল প্রতীক ও নুরুল ইসলাম কাপ-পিরিচ প্রতীক পছন্দ করে নেন।

আলমডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৮ প্রার্থীর মধ্যে চারজনের পছন্দের প্রতীক চশমা। এর মধ্যে মো. মিজানুর রহমান লটারিতে জয়ী হয়ে পছন্দের প্রতীক চশমা পেয়ে যান। বাকি তিনজনের মধ্যে আহমেদ হাসিব খান তালা প্রতীক, মো. আজিজুল হক উড়োজাহাজ প্রতীক ও মো. মাসুম বিল্লাহ মাইক প্রতীক বেছে নেন। এ ছাড়া বাকি চারজনের মধ্যে মো. সোহেল রানা (শাহীন) পালকি প্রতীক পছন্দ করে নিলেও তিনজন তাঁদের পছন্দের প্রতীক হিসেবে টিউবওয়েল চান। পরে লটারিতে মো. মকলেছুর রহমান টিউবওয়েল পান। মামুনার রহমান বই প্রতীক ও মো. আজিজুল হক টিয়া পাখি প্রতীক বেছে নেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু হাঁস প্রতীক, মনিরা খাতুন কলস প্রতীক ও কাজল রেখা ফুটবল প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা, আলমডাঙ্গার ইউএনও স্নিগ্ধা দাস, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান উপস্থিত ছিলেন। কর্মকর্তারা প্রার্থীদের নির্বাচন আচরণবিধি পুরোপুরিভাবে প্রতিপালনের আহ্বান জানান। অন্যথায় জেল ও জরিমানা, এমনকি প্রার্থিতা বাতিল হতে পারে বলে সবাইকে সতর্ক করেন।

২১ মে আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫১ মিনিট আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫২ মিনিট আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

২ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

২ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

মুজিবনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জিয়াউর রহমানকে ‘জিয়া সাহেব’ বলায় বিতর্কের সৃষ্টি

৩ ঘন্টা আগে
মুজিবনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জিয়াউর রহমানকে ‘জিয়া সাহেব’ বলায় বিতর্কের সৃষ্টি

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৩ ঘন্টা আগে
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।