লগইন
আলমডাঙ্গায় সুজুকি ব্রান্ডের মোটরসাইকেলের শো-রুম ‘সালমান মটরস’ উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ ডিসেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় সুজুকি ব্রান্ডের মোটরসাইকেলের শো-রুম ‘সালমান মটরস’ উদ্বোধন


আলমডাঙ্গায় সুজুকি ব্র্যান্ডের সব ধরনের মোটরসাইকেল বিক্রয়ের জন্য নতুন শো-রুম ‘সালমান মটরস’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে আলমডাঙ্গা রেলব্রিজ রোডের মিয়াপাড়ায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ শো-রুমের উদ্বোধন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আলমডাঙ্গা মারকাজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্বাস উদ্দীন এবং আলমডাঙ্গা থানা জামে মসজিদের ইমাম হাফেজ মোহাঃ মোরশেদ আলম।


উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার প্রবীন শিক্ষক আফিল উদ্দিন, সালমান মটরসের স্বত্বাধিকারীর পিতা হাজী তাজেম আলী বিশ্বাস, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, কুষ্টিয়ার বাজাজ পয়েন্ট ও আলমডাঙ্গার তাজ মটরস এবং সালমান মটরসের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা হাজী শমসের মল্লিক, বারী মল্লিক, টিংকু মোল্লা, সুমন বিশ্বাস, মতি বিশ্বাস, সেন্টু বিশ্বাস, সুজুকি শো-রুমের ম্যানেজার মোমিনুর রহমান, সেলস এক্সিকিউটিভ শামিম, সুজুকি খুলনা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান তরিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী, মোটরসাইকেল গ্যারেজ মালিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সালমান মটরসের স্বত্ত্বাধিকারী গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, আলমডাঙ্গার মানুষের দীর্ঘদিনের একটি চাহিদা ছিল মানসম্মত ব্র্যান্ডের মোটরসাইকেল শো-রুম। সেই চাহিদার কথা বিবেচনা করেই আজ এখানে সুজুকি ব্র্যান্ডের শো-রুম ‘সালমান মটরস’ উদ্বোধন করা হলো। আমরা শুধুমাত্র মোটরসাইকেল বিক্রিই নয়, বিক্রয়োত্তর উন্নত সেবা, খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। তরুণ সমাজসহ সাধারণ মানুষের যাতায়াতকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। সকলের দোয়া ও সহযোগিতায় আলমডাঙ্গায় একটি আদর্শ ও আস্থার প্রতিষ্ঠান হিসেবে ‘সালমান মটরস’ গড়ে তুলবো, ইনশাআল্লাহ।


দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ব্যবসার সার্বিক সফলতা কামনা করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

৪ ঘন্টা আগে
সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

৫ ঘন্টা আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

৮ ঘন্টা আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

৯ ঘন্টা আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

৯ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

১০ ঘন্টা আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

১০ ঘন্টা আগে
ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।