সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবীর জেল জরিমানা
আলমডাঙ্গায় আলিম (৩২) নামের এক মাদক সেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে পৌর এলাকার রাধিকাগঞ্জে উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
কারাদন্ডপ্রাপ্ত আলিম পৌর এলাকার রাধিকাগঞ্জের আব্দুর রহিমের ছেলে।
জানাগেছে, আলমডাঙ্গা পৌরসভাধীন রাধিকাগঞ্জের আব্দুল আলিম কয়েক মাস ধরে গোপনে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি ও সেবন করে আসছিল । গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি রেজওয়ারা নাহিদের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ ও পরিদর্শক নাজমুল হোসেন খাঁন সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এসময় রাধিকাগঞ্জের বাবুপাড়ার আলিমের বাড়ি থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের সময় হাতেনাতে আটক করা হয় তাকে । উদ্ধার করা হয় ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
এ সময় উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারে মাদক সেবনের দায়ে আলিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ' টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে উপজেলার আসাননগর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মজিবুরেরর বাড়িতে পৃথক অভিযানে চালিয়ে ১ কেজি ১শ' গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মজিবুর পলাতক ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার
১৮ ঘন্টা আগে
দামুড়হুদায় গোয়াল ঘরের বেড়া ভেঙে গাভী ও বাছুর চুরি, থানায় লিখিত অভিযোগ
১ দিন আগে