লগইন
আলমডাঙ্গায় ভূষি উৎপাদনে অনিয়ম, হাটবোয়ালিয়ার সুমন ফ্লাওয়ার মিলকে ১৫ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ভূষি উৎপাদনে অনিয়ম, হাটবোয়ালিয়ার সুমন ফ্লাওয়ার মিলকে ১৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে নিবন্ধনবিহীনভাবে ভূষি (পশুখাদ্য) উৎপাদন ও বিক্রির অভিযোগে “সুমন ফ্লাওয়ার মিল” নামের একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বেলা ১২ টায় এই অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। অভিযানে প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে প্রসিকিউশন করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. এ. এন. এম. মোস্তাকিম মুকুট। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহমুদুল হক উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন ছাড়াই পশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করায় মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর ৪ ধারায় “সুমন ফ্লাওয়ার মিল”–এর প্রোপ্রাইটর মো. সুমন বিশ্বাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ভবিষ্যতে নিবন্ধনবিহীন কোনো পশুখাদ্য উৎপাদন, মজুত, বিক্রয় বা বিপণন না করার শর্তে তাঁর কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহমুদুল হক বলেন, “অবৈধভাবে পশুখাদ্য উৎপাদন ও বিপণন করলে তা প্রাণিসম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। নিয়মবহির্ভূত এমন কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

৩ ঘন্টা আগে
সৌরবিদ্যুৎ প্রসারে সমন্বিত উদ্যোগের জোর তাগিদ

সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

৪ ঘন্টা আগে
সরকারি অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ, অপরিশোধিত তেল আমদানির আবেদনে নতুন বিতর্ক

বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

৭ ঘন্টা আগে
বড়ভাই গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

৮ ঘন্টা আগে
সেরা কর্মীরা পেলেন বিশেষ সম্মাননা

মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

৮ ঘন্টা আগে
মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার: জিসানের ৬ মাসের কারাদন্ড

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১টি মাদক মামলার পলাতক আসামী লিজু মালিথাসহ ২জন গ্রেফতার:  জিসানের ৬ মাসের কারাদন্ড

আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৯ ঘন্টা আগে
আশুলিয়ায় ‘এটিসি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

৯ ঘন্টা আগে
ফি, ফরম পূরণ ও সময়সূচি ঘোষণা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।