সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বিধিনিষেধ অমান্য করায় ৩ জনকে জরিমানা
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানায় আলমডাঙ্গা শহরের ৩টি মামলায় ২ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। ৩০ জুলাই সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আলমডাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনীর টিম উপস্থিত ছিলেন।
জানাগেছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাইরে বের হওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত জরিমানা করেন। শহরের আলিফ উদ্দিন মোড়, চারতলার মোড়, হাউসপুর আনন্দধাম ব্রিজ, লাল ব্রিজ, কাঁচাবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
এসময় শহরের আনন্দধামের সুরেশ ষ্টোরের মালিক অমিত কুমারকে ১ হাজার টাকা, ডাউকি গ্রামের আজিম শেখের ছেলে রবিউল ইসলামকে ৫শ টাকা, কুটুম বাড়ি মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১ হাজার টাকা জরিমানা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
৪ ঘন্টা আগে
রাসেল মিয়া
৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
৫ ঘন্টা আগে