লগইন
আলমডাঙ্গায় প্রশিক্ষণের পিকআপ ভ্যানের চাপায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা ১ লাখ ৮০ হাজার টাকায় মিটমাটের অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় প্রশিক্ষণের পিকআপ ভ্যানের চাপায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা ১ লাখ ৮০ হাজার টাকায় মিটমাটের অভিযোগ

আলমডাঙ্গার বিনোদপুরে প্রশিক্ষণকালে পিকআপ ভ্যানের চাপায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা মাত্র ১ লাখ ৮০ হাজার টাকায় মিটমাটের অভিযোগ উঠেছে। ২৮ জানুয়ারি শুক্রবার বিকেলে বাড়ির পাশে স্কুল মাঠে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।

অভিযুক্ত পিকআপ চালককে স্থানীয়রা আটক করে পরে পুলিশে দিয়েছে। নিহত শিশুপুত্র জিসান (৭) আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর গ্রামের প্রবাসী আলী হকের ছেলে ও বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।


জানা যায়, শুক্রবার বিকেলে জিসানসহ কয়েক বন্ধু মিলে বাড়ির পাশে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা করছিল। একই মাঠে উপজেলার বেলগাছি গ্রামের বানাত আলির ছেলে তিতাস পিকআপ ভ্যান চালানো শিখছিলেন।

এরই এক পর্যায়ে তিতাস দ্রæত গতিতে গাড়ি চালানোর সময় স্কুলছাত্র জিসানকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। স্থানীয়রা চালক তিতাসকে আটক করে পুলিশে সোপর্দ করেন (পিকআপ ভ্যানটির রেজিষ্টেশন চুয়াডাঙ্গা -১১-০০৬৭)।


পরবর্তীতে, সন্ধ্যার পর মাত্র ১ লাখ ৮০ হাজার টাকায় ঘটনাটি মিটমাট করার অভিযোগ উঠেছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত চালককে থানায় নেওয়া হয়েছে। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। পরে নিহত শিশুর পরিবার মামলা দিতে রাজি হচ্ছেন না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

৩৬ মিনিট আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

৩৬ মিনিট আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

১ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

২ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

২ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৩ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।