লগইন
আলমডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাপায় নির্মাণ শ্রমিক নিহতের ঘটনা মাত্র দেড় লাখে মীমাংসা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ জুন, ২০২৩ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাপায় নির্মাণ শ্রমিক নিহতের ঘটনা মাত্র দেড় লাখে মীমাংসা

শেষ পর্যন্ত মাত্র দেড় লাখ টাকায় রফা হলো আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় নির্মাণ শ্রমিক টুকুর নিহত হওয়ার ঘটনা। গতকাল সন্ধ্যার পর ট্রাক মালিক ও নিহত টুকুর পক্ষের মধ্যে এ সংক্রান্ত সালিশে ট্রাক চাপায় শ্রমিক নিহতের ঘটনা দেড় লাখ টাকায় মীমাংসা করা হয়। এ মীমাংসায় শহরে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে - নির্মাণ শ্রমিক টুকুর জীবনের দাম মাত্র দেড় লাখ টাকা?।


জানা যায়, আলমডাঙ্গা পৌরসভার নওদাবন্ডবিল কবরস্থানের সীমানা প্রাচীর মেরামতের কাজ করছিলো নিহত টুকু। তিনি রাজমিস্ত্রির যোগাল (সহযোগী) হিসেবে কাজ করছিলেন। ওই সময় হক ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে ফিরছিলো (চুয়াডাঙ্গা-ট-১১-০৭০৮) ট্রাকটি। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক প্রাচীর নির্মাণ শ্রমিককে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হয় নির্মাণ শ্রমিক টুকু। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত নির্মাণ শ্রমিক টুকু (৬৫) আলমডাঙ্গা উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা।


এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার চুয়াডাঙ্গার নিয়ার বেলগাছির আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও হেলপারকে আটক করেছে।


অন্যদিকে, মাত্র দেড় লাখ টাকায় এ ঘটনা মীমাংসা করা হয়েছে বলে জানা গেছে। সন্ধ্যার পর ট্রাক মালিক চুয়াডাঙ্গার বশির আহমেদ রাজুর সাথে নিহত টুকুর ভাই বজলু, কুমারী ইউপির সদস্য আব্দুর রশীদের উপস্থিতিতে দেড় লাখ টাকায় মীমাংসা করা হয়। আলমডাঙ্গা আঞ্চলিক মোটর মালিক সমিতির সেক্রেটারি সেকেন্দার আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

২৩ মিনিট আগে
রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

প্রধানমন্ত্রী

২৪ মিনিট আগে
প্রধানমন্ত্রী

হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

১ ঘন্টা আগে
হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

১ ঘন্টা আগে
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

৭ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

৯ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

৯ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

১০ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

১০ ঘন্টা আগে
টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।