লগইন
আলমডাঙ্গায় তিন ব্যবসায়ীকে জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ অক্টোবর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় তিন ব্যবসায়ীকে জরিমানা

সরকারি নির্ধারিত মুল্যের অধিক মূল্যে ডিম বিক্রি করায় আলমডাঙ্গায় দুই ডিম ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এক সবজি বিক্রেতাকে উপজেলা প্রশাসন জরিমানা করেছেন।


আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আশীষ কুমার বসু বাজার মনিটরিংয়ের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শনী না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আজনো নামের এক সবজি ও মুদি ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ বাজার মনিটরিংকালে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রয় করার অপরাধে মেসার্স সরন ডিমের আড়তের মালিক শাহিকুর রহমান সরনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। একই বাজারে ডিম বিক্রয়ের রশিদ না দেওয়ার অপরাধে মেসার্স মায়ের দোয়া পোল্ট্রি ফার্মের শোরুমের ম্যানেজার মাসুদ রানাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।


ইতোপূর্বে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বাজার মনিটরিং করেন। সে সময় তিনি ব্যবসায়ীদের অনিয়ম সম্পর্কে সতর্ক করেন ও নানা পরামর্শ দেন।


ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা জনসাধারণের। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের সর্বনাশ করে ছাড়ছেন। একবার যে পণ্যের দাম বাড়েছে, তা আর কমেছে না। এরই প্রেক্ষিতে ১৯ অক্টোবর শনিবার আলমডাঙ্গার ডিমের বাজার ও সবজি বাজারে অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


এসময় উপস্থিত ছাত্রপ্রতিনিধি, আলমডাঙ্গা পৌর সভা স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, আলমডাঙ্গা থানার এসআই তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস, বিতরণ করা হলো ঋণের চেক

৪৪ মিনিট আগে
কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস, বিতরণ করা হলো ঋণের চেক

ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি

৪৫ মিনিট আগে
ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি

১৩ নভেম্বর মূল অনুষ্ঠান

১ ঘন্টা আগে
১৩ নভেম্বর মূল অনুষ্ঠান

হকারদের নিবন্ধন ও সুষ্ঠু পুনর্বাসনের তাগিদ

১ ঘন্টা আগে
হকারদের নিবন্ধন ও সুষ্ঠু পুনর্বাসনের তাগিদ

বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

৫ ঘন্টা আগে
বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

৫ ঘন্টা আগে
১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৯ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৯ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।