সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় চোলাই মদসহ মাদক কারবারি আটক
আলমডাঙ্গার টাকপাড়া গ্রাম থেকে ৫ লিটার চোলাই মদসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ১৫ এপ্রিল শনিবার বেলা ১১ টায় আইলহাঁস ইউনিয়নের টাকপাড়া গ্রাম থেকে তাকে আটক করে।
আটকৃত ব্যাক্তি হলেন- ইউনিয়নের টাকপাড়া গ্রামের মৃত কছিমদ্দিনের ছেলে আতিয়ার রহমান (৩৭)।
সূত্রে জানাযায়, উপজেলার আইলহাঁস ইউনিয়নের টাকপাড়া গ্রামের আতিয়ার রহমান দীর্ঘদিন যাবৎ চোলাই মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ইউনিয়ন জুড়ে মদের খুচরা বিক্রয়ের কারণে নেশাগ্রস্তের সংখ্যাও ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
এমন ঘটনার তথ্য পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান পরিচালনা করে। এসময় আতিয়ারের বাড়ি থেকে ৫ লিটার চোলাই মদসহ আটক করে। শনিবার আতিয়ারের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার
১৮ ঘন্টা আগে
দামুড়হুদায় গোয়াল ঘরের বেড়া ভেঙে গাভী ও বাছুর চুরি, থানায় লিখিত অভিযোগ
১ দিন আগে