লগইন
আলমডাঙ্গায় চলতি বছরের বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ মে, ২০২৪ | ০৬:০০ বিকাল ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় চলতি বছরের বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন

আলমডাঙ্গায় চলতি বছরের বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ১ হাজার ১শ ২০ টন ধান,১ হাজার টন চাল ও ৭০ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গতকাল মঙ্গলবার দুপুরে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।


আলমডাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদের সভাপতিত্বে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্নিগ্ধা দাস বলেন,সরকারী নির্দেশনা মোতাবেক প্রতি বছরের ন্যায় এবারও বোরো মৌসুমের ধান চাল ও গম সংগ্রহ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে কৃষকের স্বার্থ যেন অক্ষুন্ন থাকে। ধান চাল ও গম বিক্রি করতে কৃষক যাতে উদ্বুদ্ধ হয় সেই চেষ্টা করতে হবে। দীর্ঘদিন ব্যাপী দেশজুড়ে প্রকৃতি চরমাভাবাপন্ন থাকলেও ধান,চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে বক্তব্যে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন, উপজেলা মিল চাতাল অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুল আলীম, উপজেলা মিল চাতাল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ক্যাপ, অটো রাইচ মিল সিরাজ এগ্রোর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৫১ মিনিট আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৫২ মিনিট আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

২ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

২ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

মুজিবনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জিয়াউর রহমানকে ‘জিয়া সাহেব’ বলায় বিতর্কের সৃষ্টি

৩ ঘন্টা আগে
মুজিবনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জিয়াউর রহমানকে ‘জিয়া সাহেব’ বলায় বিতর্কের সৃষ্টি

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৩ ঘন্টা আগে
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।